মেসি-সুয়ারেজের জোড়ায় মায়ামির দাপুটে জয় – বর্ণমালা টেলিভিশন

মেসি-সুয়ারেজের জোড়ায় মায়ামির দাপুটে জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১১:১০ 139 ভিউ
মেজর লিগ সকারে কিছুতেই যেন জয়ের দেখা পাচ্ছিল না ইন্টার মায়ামি। অবশেষে ৪ ম্যাচ পর এলো স্বস্তির জয়। কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়লকে ৪-২ গোলে হারিয়েছে মায়মি। যেখানে জোড়া গোলের দেখা পেয়েছেন মেসি ও সুয়ারেজ। বৃহস্পতিবার সকালে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাঁপিয়েও নাগাল পাননি। পোস্টের পাশ দিয়ে চলে যায় জালে। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে ৬ গোল করলেও প্রথমার্ধে গোল এই একটিই। দ্বিতীয়ার্ধে গোল-মিছিল শুরু হয় ৬৮তম মিনিটে। মেসির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করেন সুয়ারেজ। এরপর ৭১ মিনিটে স্কোরলাইন ৩-০ বানিয়ে ফেলেন উরুগুইয়ান তারকা। খানিক পর ৭৪ মিনিটে এসে এক গোল শোধ করে মন্ট্রিয়ল। তবে এরপর ৮৭ মিনিটে ফের ব্যাবধান বাড়িয়ে নেন মেসি। অবশ্য পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মন্ট্রিয়লের পক্ষে দ্বিতীয় গোল করেন ভিক্টর লুটোরি, যা ব্যবধানই শুধু কমাতে পেরেছে। এই জয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৩। আর মন্ট্রিয়ল ১৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৫ দলের মধ্যে সবার শেষে। ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, ‘বাজে ফলের দায় আমাদের নিতে হবে। এখন সময় নিজেদের শুধরে নিয়ে আত্মবিশ্বাস ফেরানো। এই জয়ের মাহাত্ম্য অনেক। আমরা এ ধরনের ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে চাই।’ মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘আমাদের বাজে সময় পার করা দরকার ছিল। সেটা হওয়ায় আমি খুশি। তবে দুর্ভাগ্যজনকভাবে জয়ের আনন্দ মলিন হয়ে গেছে গনজালো লুজান, টমা অ্যাভিলেস এবং জর্দি আলবা মাঠ ছেড়ে যাওয়া। গনজালোআর জর্দির পেশিতে সমস্যা হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় বুঝতে একদিন সময় লাগবে। আর টমাসের সমস্যা অ্যাঙ্কেলে। সে হয়তো খেলতে পারবে।’ ইন্টার মায়ামির পরের ম্যাচ রোববার কলম্বাসের বিপক্ষে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?