বাংলাদেশ সঠিক পথেই আছে : লিটন – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশ সঠিক পথেই আছে : লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ | ৭:১১ 122 ভিউ
বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু ভালো পীচ পেলে অনেকটা তালগোল পাকিয়ে ফেলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্যাটিংবান্ধব উইকেটে পাকিস্তানের ব্যাটসম্যানরা যেখানে দাপট দেখালো, সেখানে হুড়মুড় করে ভেঙে পড়লো স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। পাকিস্তনের ১৭৮ রানের জবাবে বাংলাদেশ ১০৪ রানেই অলআউট। বাংলাদেশ টি২০ দলের অদিনায়ক লিটন কুমার দাস অবশ্য এই ব্যর্থতায় চিন্তার বড় কিছু দেখছেন না। তার মতে বাংলাদেশ দল সঠিক পথেই আছে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের পর তৃতীয় টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েও ব্যর্থ বাংলাদেশ। প্রত্যাশার সঙ্গে মাঠের ব্যাটিং পারফরম্যান্সের অমিলে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ জেতা অধিনায়ক লিটন ৭৪ রানে হেরে স্বীকারও করেছেন, তারা ভালো ব্যাটিং করতে পারেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ভালো উইকেটে ভালো খেলতে পারিনি, এটা চিন্তার না। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমরা কাছে মনে হয়েছে আমরা যে সিরিজগুলো জিতেছি, দেখবেন প্রত্যেকটা ম্যাচে টপ অর্ডার রান করেছে। আমরা সবসময় আমাদের টপ অর্ডার নিয়ে চিন্তা করি। শেষ ম্যাচটা ছাড়া এই সিরিজে আমাদের টপ অর্ডাররা রান করেছে। এটাই ক্রিকেট, আপনি এখানে সবসময় নির্ভর করে থাকতে পারবেন না। যার যেদিন সুযোগ আসবে, ওটা লুফে নিতে হবে। আজকের উইকেট খুবই ভালো ছিল। আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ব্যর্থ হয়েছি।’ উইকেট নিয়ে লিটন আরও বলেছেন, ‘প্রথম দুই ম্যাচের উইকেট, জিনিসটা দেখেন, আমরা সেন্ট ভিনসেন্টে খেলেছি। ১৩০ রান ছিল। আপনি যখন প্রতিদিন নিয়মিত ১৮০–১৯০ রানের উইকেটে খেলবেন। একদিন ব্যর্থ হবেন, পরের দুইটা ভালো করবেন।’ ভারত না আসায় বাংলাদেশের সামনে লম্বা ছুটি। যদিও বিসিবি অন্য দেশের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। সেটি না হলে নিজেদের মতো করেই প্রস্তুতি নিতে হবে এশিয়া কাপের জন্য। এই সিরিজের পারফরম্যান্স এশিয়া কাপ প্রস্তুতিতে কতটা ভূমিকা রাখবে এমন প্রশ্নে লিটন বলেছেন, ‘এই সিরিজ আমাদের খারাপ যায়নি। আমাদের যে উইকেট দেওয়া হয়েছে, আমাদের নিয়ন্ত্রণে না। আমাদের নিয়ন্ত্রণে আমাদের ক্রিকেট। আমরা চেষ্টা করেছি আমাদের সেরা ক্রিকেট খেলার। আমার কাছে মনে হয়েছে আমরা ভােেলা ক্রিকেট খেলেছি। আজকের ব্যটিং আমরা ভালো করিনি। আমরা পুরো সিরিজ বোলিং করেছি। আজকে কিছুটা খারাপ হয়েছে। তবে এটা হয়েই থাকে কোনও ম্যাচে। কিছু কিছু সময় আপনার উন্নতি করলেও আপনার আরও উন্নতির জায়গা থাকবে। আমরাও জানি আমাদের কোথায় দুর্বলতা আছে। আমি মনে করি এই মুহূর্তে আমরা সঠিক পথেই আছি।’ সিরিজ জেতায় দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন আনে বাংলাদেশ। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব,মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় ম্যাচ খেলেছেন নাসুম আহমেদ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মিরাজ ও তানজিদ। এত পরিবর্তনের ম্যাচে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করতে হয়েছে বাংলাদেশকে। হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করলেও এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন লিটন, ‘আমরা ভেবেছিলাম প্রথম দুই ম্যাচে যারা খেলেনি, তাদেরকে সুযোগ দিবো। সিরিজ হিসেবে যদি বলি, তাহলে এটা আমাদের জন্য ইতিবাচক একটা সিরিজ। আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন