অবশেষে নিষেধাজ্ঞাই কপালে জুটল মেসি-আলাবার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৬ জুলাই, ২০২৫
১১:১৪ পূর্বাহ্ণ
151 ভিউ

অবশেষে নিষেধাজ্ঞাই কপালে জুটল মেসি-আলাবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:১৪ 151 ভিউ
মেজর লিগ সকারের অল-স্টার গেমে অনুপস্থিতির খেসারত দিতে হচ্ছে ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি ও জর্দি আলবাকে। এমএলএস এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে এই দুই তারকাকে। ফলে সিনসিনাটির বিপক্ষে শনিবারের ম্যাচে মাঠে নামতে পারবেন না তাঁরা। গত বুধবার অস্টিনে অনুষ্ঠিত হয় ২০২৫ এমএলএস অল-স্টার গেম। মেসি ও আলবার নাম ছিল স্কোয়াডে, তবে শেষ পর্যন্ত খেলেননি কেউই। তাদের এ সিদ্ধান্তে সন্তুষ্ট নয় লিগ কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, অল-স্টার গেমে ‘অবাঞ্ছিত অনুপস্থিতি’ থাকলে পরের ম্যাচে খেলার অনুমতি মেলে না। এক বিবৃতিতে এমএলএস জানায়, ‘ইন্টার মায়ামির লিওনেল মেসি ও জর্দি আলবা অল-স্টার গেমে অংশ না নেওয়ায়, শনিবার সিএফ সিনসিনাটির বিপক্ষে তারা অনুপলব্ধ থাকবেন।’ তবে এমএলএস কমিশনার ডন গারবার বিষয়টি নিয়ে মেসির প্রতি সম্মানও জানিয়েছেন, ‘আমি জানি, মেসি এই লিগকে ভালোবাসেন। তার মতো কেউ এমএলএসে অবদান রাখেননি। কিন্তু আমাদের দীর্ঘদিনের নীতিমালা রয়েছে। তাই আমাদের বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’ ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো জানান, মেসি পুরোপুরি ফিট থাকলেও সাম্প্রতিক টানা ম্যাচের কারণে কিছুটা ক্লান্ত ছিলেন। আর আলবা পেয়েছিলেন ছোটখাটো চোট। ‘খেলোয়াড়েরা যখন তিন দিনে একটি করে ম্যাচ খেলছে, তখন ক্লান্তি থাকাটা স্বাভাবিক,’ বলেন মাশ্চেরানো। আমরা গত পাঁচ ম্যাচের চারটিই খেলেছি বাইরে। প্রতিনিয়ত ভ্রমণ, প্রতিনিয়ত ম্যাচ—এটা খেলোয়াড়দের জন্য নিদারুণ চাপ।` তিনি আরও বলেন, ’অল-স্টার ম্যাচ আয়োজন অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু সময়টা ভুল। এই ধরনের ম্যাচ সপ্তাহ শেষে করা উচিত, যেন খেলোয়াড়েরা ঠিকভাবে বিশ্রাম নিতে পারে।’ ২০২৫ মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, ক্লাব বিশ্বকাপ ও লিগ মিলিয়ে দলটি খেলেছে টানা ম্যাচ। এর মাঝে অল-স্টার ম্যাচ হওয়ায় ক্লান্তির ভারই বেশি ছিল মেসি-আলবার ওপর। এখন লিগের নিয়ম অনুযায়ী তারা এক ম্যাচ নিষিদ্ধ, তবে এই ঘটনাকে ঘিরে নিয়মে পরিবর্তন আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন কমিশনার গারবার। ‘আমরা নিয়মটি আবার পর্যালোচনা করবো। খেলাটির মালিক হচ্ছে খেলোয়াড়েরা—তাদের কথাই আমাদের আগে ভাবতে হবে,’—যোগ করেন তিনি। এদিকে শনিবারের ম্যাচে মেসি ও আলবার অনুপস্থিতি ইন্টার মায়ামির জন্য দুশ্চিন্তার কারণ। এমন একসময় নিষেধাজ্ঞা এলো, যখন তারা প্রস্তুতি নিচ্ছে লিগস কাপের জন্য। দলটির ঘনিষ্ঠ সূচির মাঝে এই ধাক্কা বেশ বড়ই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার