সেই শিক্ষা সচিবের পিএসকেও সরিয়ে দেওয়া হলো – বর্ণমালা টেলিভিশন

সেই শিক্ষা সচিবের পিএসকেও সরিয়ে দেওয়া হলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ | ৮:৫২ 196 ভিউ
শিক্ষার্থীদের দাবির মুখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিতর্কিত সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকার। পরের আনুষ্ঠানিক আদেশে তাকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তখন থেকেই তার ক্ষমতার পিএস মো. আলী আফরোজকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠছিল। সচিবের অনিয়ম দুর্নীতির অন্যতম হোতা তার পিএস। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপন মতে, আলী আফরোজ সচিবালয়ের বাইরে অর্থাৎ আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কাজ করবেন। আগামী ৪ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন তিনি। উল্লেখ্য, এর আগে গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়। তারা হলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মোসা. শাম্মী আক্তার এবং মোসা. রেবেকা সুলতানা। এরমধ্যে শাম্মীকে (পরিচিতি নম্বর ১৬২২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ও সুলতানাকে (পরিচিতি নম্বর ১৬৬৯১) নৌপরিবহণ মন্ত্রণালয়ে বদলি তথা স্ট্যান্ড রিলিজ করা হয়। অভিযোগ আছে ওই দুইজন তিন বছরের বেশি সময় ধরে শিক্ষায় ঘাঁটি গেড়ে বসেছিলেন। তাকে বদলি ঠেকানোর তদবিরে ঊর্ধ্বতনরা রীতিমতো অস্বস্তিতে থাকতেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য