সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর – বর্ণমালা টেলিভিশন

সন্তান কোলে নিয়েই অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দিলেন নারী সিনেটর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৫ | ৮:৩৬ 185 ভিউ
সন্তানের বয়স মাত্র কয়েক মাস। এই সময়ে মা ছাড়া থাকতে পারে না শিশুরা। তাই সন্তানকে কোলে নিয়েই পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সিনেটর করিন মুলহল্যান্ড। তিনি যখন সন্তানকে নিয়ে কোলে ভাষণ দিচ্ছেন, তখন সুর করে কথা বলার চেষ্টা করেছে তার ছোট্ট ছেলেও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। করিন মুলহল্যান্ড অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য থেকে সদ্য নির্বাচিত লেবার পার্টির সিনেটর। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিচ্ছেন করিন। কোলে ছটফট করছে সন্তান। পার্লামেন্টের এক সদস্য আবার সেই বাচ্চাটিকে শান্ত রাখার জন্য হাসিমুখে নানা অঙ্গভঙ্গি করছেন পেছন থেকে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের পার্লামেন্টে ঘটেছে। করিনের বক্তব্যে তিনি অস্ট্রেলিয়ার প্রতিটি মা-বাবার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, আমার সন্তান এখানে কোনো প্রতীক হিসেবে নয় বরং এটি একটি শক্তিশালী স্মারক। আমি কেন এখানে আছি, তারই প্রতিফলন আমার সন্তান। আমি একজন স্ত্রী, একজন মা, কুইন্সল্যান্ডের প্রান্তিক শহরতলীর একজন নাগরিক। তিনি বলেন, মা-বাবারা কেবল তত্ত্বগতভাবে নয়, বাস্তব জীবনেও এই সংসদীয় চেম্বারে থাকার অধিকার রাখে। শিশু লালন-পালনের সংগ্রাম, দায়িত্ববোধ ও তার মাঝেই থাকা এক ধরণের ‘টান’ ও মাতৃত্বের বিশালত্বসহ সব অভিজ্ঞতা কাজে লাগে। তিনি বলেন, অনেক কর্মজীবী মা-বাবার মতো আমাকেও কাজ ও দায়িত্বের ভারসাম্য রক্ষা করতে হয়েছে। বহু বছরের সংগ্রামের পর আজকের অনেক সংসদ সদস্য আমাদের জন্য পথ তৈরি করেছেন। এখন সময় এসেছে সংসদের বাইরের কর্মজীবীদের জন্যও একই ধরনের আধুনিক ও নমনীয় কর্মপরিবেশ নিশ্চিত করার। ভাষণে মুলহল্যান্ড প্রতিশ্রুতি দেন, তিনি কর্মজীবী পরিবারগুলোর জীবনকে কিছুটা হলেও সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বলেন, আমি চাই পরিবারগুলো যেন কখন, কোথায় এবং কীভাবে তারা কাজ করবে সে বিষয়ে বাস্তব ও কার্যকর পছন্দ এবং নমনীয়তা পায়। সবশেষে, মা ও ছেলে দুজনেই ভাষণটি নির্বিঘ্নে শেষ করতে সক্ষম হন, যদিও ভাষণের শেষভাগে করিন মুলহল্যান্ডের কাছ থেকে সংসদের অন্য সদস্যরা ওই শিশুটিকে কোলে তুলে নিয়ে আদর করেন। সূত্র: উইওন

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য