বাঁচতে চান জাহিদুল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫
১১:০১ পূর্বাহ্ণ
166 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

বাঁচতে চান জাহিদুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ১১:০১ 166 ভিউ
জীবনের যে সময়ে একজন যুবক আগামীর স্বপ্ন বাস্তবায়নে নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য ভবিষ্যত পরিকল্পনায় ব্যস্ত থাকেন, সে সময়ে জাহিদুল ইসলাম (২৬) নামে এক যুবকের জীবনে নেমে এসেছে অন্ধকার। জটিল এক রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেঁচে থাকার সংগ্রামে হার মানতে চলেছেন জাহিদুল। তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহায়তা চান গুরুতর অসুস্থ জাহিদুল ইসলামের পরিবার। জাহিদুল ইসলামের আত্মীয় নিশান খান জানান, শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রামের দরিদ্র পরিবারের যুবক জাহিদুল এক সময় স্বাভাবিক জীবন যাপন করতেন। তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে অন্যের বাড়িতে দিন মজুরের কাজ করতেন তিনি। জাহিদুল চার ভাইয়ের মধ্যে সবার বড়। বাবা দিনমজুরের কাজ করে সংসার চালান। ৫ থেকে ৬ বছর আগে জাহিদুলের শরীরে চর্ম রোগ দেখা দেয়।পরে সারা শরীরে এলার্জি ফুটে গিয়ে জটিল আকার ধারণ করে। ইতোমধ্যে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে এবং বাম চোখটিও নষ্ট হওয়ার পথে। পরিবারের সামর্থ্য এবং গ্রামবাসীদের সাহায্য নিয়ে ৩ লাখ টাকার মতো চিকিৎসার জন্য ব্যয় করেছেন। চিকিৎসা খরচ ধীরে ধীরে বাড়তে থাকায় বর্তমানে তাদের সামর্থ্যে বাইরে চলে গেছে। জাহিদুলের বাবা মোহাম্মদ আলী বলেন, ছেলের অসুস্থতা ধরা পড়ার পর প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল। এরপর রাজধানীর কয়েকটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আমাদের যা ছিল সব জাহিদুলের চিকিৎসায় ব্যয় করেছি। পরে গ্রামের মানুষ ও আত্মীয়স্বজনের সহায়তায় চিকিৎসা চলছিল। কিন্তু সে সহায়তা এখন বন্ধ হয়ে গেছে। এখন তো তার ডান চোখ নষ্ট হয়ে গেছে এবং বাম চোখটিও নষ্ট হওয়ার পথে। চিকিৎসা চালিয়ে যেতে পারলে হয়তো তার এ অবস্থা হতো না। মোহাম্মদ আলী বলেন, চিকিৎসকরা বলেছেন, জাহিদুলকে উন্নত চিকিৎসা করাতে পারলে তার রোগ প্রতিরোধ সম্ভব। কিন্তু তা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। জাহিদুলের মা জায়েদা বেগম বলেন, আমার ছেলে বাঁচতে চায়। সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে চলতে চায়। কিন্তু আমাদের পক্ষে তো চিকিৎসার খরচ বহন করা কোনোভাবে সম্ভব নয়। সমাজের সহানুভূতিশীল মানুষদের যদি পাশে পাই, তাহলে হয়তো আমার ছেলে আবার সুস্থ হবে। স্থানীয়রা জানান, বর্তমানে জাহিদুল বিনা চিকিৎসায় বাড়িতে দিন কাটাচ্ছেন। কোনো ধরনের উপার্জন না থাকায় সংসারেও দেখা দিয়েছে অভাব-অনটন। পরিবারটি খুবই অর্থ সংকটে পড়েছে। ওই ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন বড় অঙ্কের অর্থ, যা পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় জাহিদুলের পরিবার সমাজের হৃদয়বান, বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আবেদন জানিয়েছেন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে। সহযোগিতা পাঠাতে যোগাযোগ করতে পারেন নিশান খান, মোবাইল (বিকাশ/নগদ) ০১৯৯৪-৭১০০৭২।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই