গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত যুবক – বর্ণমালা টেলিভিশন

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১১:০৬ 133 ভিউ
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সিফাউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বালাগঞ্জ-তাজপুর সড়কের ইলাশপুর পেট্রোল পাম্পের নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সিফাউল বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পীরপুর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০মে রাত ১০টার দিকে সিফাউল দ্রুত গতিতে মোটরসাইকেলটি চালিয়ে আসছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। চালক সিফাউল জ্ঞান হারিয়ে সড়কের পাশে পড়ে যান। তবে, তার মোটরসাইকেলের পেছনে থাকা অন্যজন অক্ষত ছিলেন। সিফাউলের চাচাতো ভাই হামিদ আলী জানান, দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই সিফাউলের ইউরোপে যাওয়ার কথা ছিল। তারা ৫ ভাই ৫ বোন। তার আকস্মিক মর্মান্তিক এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী শান্তা-মেহেদীসহ ৬ জন কারাগারে প্রভাষক পরিচয়ে এইচএসসির উত্তরপত্র দেখেন অফিস সহকারী সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন ৭৭ শতাংশ বেড়েছে সরকারের ব্যাংকঋণ, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা বেশি অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজি ও নিপীড়ন, যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত তালাকের কথা শুনে ক্ষিপ্ত শিপন, স্ত্রীসহ শাশুড়িকে হত্যা করে প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, উত্তেজনা প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির