নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
সাভারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক নিহত
সাভারে দুর্বৃত্তের ছোড়া গুলিতে শাহিন (২৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার সাবেক বিএনপির সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত শাহিন সাভারের বলিয়ারপুর এলাকায় কবির হোসেনের ছেলে। তিনি সাভার ব্যাংক কলোনি মহল্লার বরুনের মালিকানাধীন গাড়ির গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন।
রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় গ্যারেজের পাশের এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন শাহিন। পরে শাহিনের মাথায় গুলি করে ওই ব্যক্তি পালিয়ে যান। এরপরে শাহিন একটি বিদ্যুতের খাম্বা ধরে কিছু সময় দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি সড়কে অচেতন হয় পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
গ্যারেজ মালক বরুন দাস জানান, শাহিন আজ সারাদিন গ্যরেজে গাড়ি রং এর কাজ করেছে। অত্যন্ত ভালো ও অমায়িক ব্যবহারের এই ছেলেকে কারা কেন হত্যা করলো, বিশ্বাস হচ্ছে না।
ঢাকা উত্তর ডিবি পুলিশের ওসি জালাল উদ্দীন জানান, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে গেছে। তার বাড়ি সাভারের বলিয়ারপুরে। তবে থাকতো রেডিও কলোনীতে, তার ছোট একটি ছেলে সন্তান রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে মোটামুটি বোঝা যাচ্ছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে দুটি গুলির চিহ্ন ছিল। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।
