ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৩৯ 140 ভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডিবি পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী দুলাল রায়কে (৫০) অপহরণ ও মুক্তিপণ দাবির ৯ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২ আগস্ট) ভোর ৫টার দিকে রাজধানীর জুরাইন থেকে তাকে উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুলালকে অপহরণ করা হয়। অপহরণকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর দুলালের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি দুলালের স্ত্রী সঙ্গে সঙ্গে আড়াইহাজার থানায় অবহিত করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিষয়টি দায়িত্ব দেয় জেলা গোয়েন্দা পুলিশকে। পরে জেলা গোয়েন্দা ও আড়াহাইহাজার থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুলালকে উদ্ধার করে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম জানান, প্রযুক্তির সহায়তায় গাড়িটিকে অনুসরণ করার বিষয়টি অপহরণকারীরা বুঝতে পেরে দুলালকে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায়। জুরাইন থেকে তাকে উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ (সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদি হাসান জানান, অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল ফোন চালু থাকায় প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পুলিশি তৎপরতা বুঝতে পেরে তারা দুলালকে জুরাইন এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি