এক্সপ্রেসওয়ের ছুটে চলা – থেমে গেল দুই তরুণের জীবন – বর্ণমালা টেলিভিশন

এক্সপ্রেসওয়ের ছুটে চলা – থেমে গেল দুই তরুণের জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৩৫ 110 ভিউ
পদ্মা সেতুর আলো ঝলমলে এক্সপ্রেসওয়ে। সেতুর দক্ষিণ প্রান্তে থাকা সার্ভিস এরিয়ায় তখন রাত ১০টা। কেউ কেউ হয়তো পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ ফিরছেন কর্মদিবস শেষে। আর সেই সময়টিতেই থেমে গেল দুই তরুণের প্রাণভরা পথচলা। শরীয়তপুরের জাজিরা নাওডোবা প্রান্তে পদ্মাসেতুর ঢালে বাসচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত হন। নিহতদের মধ্যে একজনের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা গেছে। তিনি হলেন মোহাম্মদ আলী অন্তু। তিনি ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার মো. গোলাম কিবরিয়ার ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুজন একই এলাকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে একটি মোটরসাইকেল জাজিরার পদ্মাসেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠার সময় পদ্মাসেতু পার হয়ে আসা অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পদ্মাসেতু দক্ষিণ থানার ওসি মো. নকিব আকরাম হোসেন বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় অবগত করেছি। তারা এসে মরদেহ নিয়ে গেছে। মোটরসাইকেলের একজন আরোহীর পরিচয় পাওয়া গেছে। এছাড়াও অপরজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চ্যাটবটে দুর্ভেদ্য লকডাউন এবার জানা গেল মেসির কান্নার ‘আসল’ কারণ ম্যাচের আগে বিয়ার পান করেই ইংল্যান্ড সমর্থকদের খরচ ৪৯ লাখ টাকা রোনালদোকে কেন তুলে নেননি, ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ স্বর্ণের দাম বাড়ল ভরিতে ২৫০৮ টাকা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ছয় দেশের ৭০ জন চিহ্নিত, কেন্দ্রীয় ব্যাংকের আতিউরসহ ১০ কর্মকর্তা অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার নামে প্রবাসীর টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২ রেললাইনে ট্রাক উল্টে কুড়িগ্রামের সঙ্গে ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ স্ত্রী আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে প্রথম ম্যাচে ব্যর্থ রোনালদো, কঙ্গোর ঐতিহাসিক বিশ্বকাপ পয়েন্ট নেত্রকোনায় শিক্ষকের পৈশাচিকতা: ১২ বছরের ছাত্রকে মাসের পর মাস বলৎকার, মাদ্রাসার মোহতামিম পলাতক ক্লোজার রেকর্ড স্পর্শ করে ব্রাজিলের রোনালদোকে স্মরণ করলেন মেসি ব্যবসায়ী থেকে চাঁদার টাকা আনতে যাওয়া বিএনপির ২ নেতাকে গণপিটুনি, মুচলেকায় মুক্তি প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই হারালো অস্ট্রেলিয়া রেকর্ড গড়া বিশ্বকাপ হ্যাট্রিকের পর এটিকে ‘একটি সুন্দর মুহূর্ত’ বললেন মেসি বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা