নিউজ ডেক্স
আরও খবর
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা
ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল
“বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা
ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী
লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা
বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো
মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ
কাবার ইমামের সতর্ক বার্তা
মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ইয়াসির আদ-দাওসারী সম্প্রতি জুমার খুতবায় মুসলিমদের সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, গুজব এবং ভুয়া ফতোয়ার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "সোশ্যাল মিডিয়ায় কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।"
শুক্রবার (১ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, “এমন মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি তৈরি করছে এবং ব্যক্তিগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকেই জানুক, তারা কী শেয়ার করছে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।"
তিনি বিশেষভাবে সতর্ক করেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা ফতোয়া ছড়িয়ে আলেমদের সম্মানহানি করা হচ্ছে, যা শুধু একজন ব্যক্তির নয়, বরং পুরো মুসলিম সমাজের জন্য ক্ষতিকর।
প্রযুক্তি ব্যবহারে ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে শায়খ ইয়াসির বলেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে মানুষ একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং এটি পারিবারিক ও সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তিনি প্রযুক্তি থেকে মাঝে মাঝে বিরতি নেওয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, "সৌদি আরব প্রযুক্তি ব্যবহারে অগ্রণী ভূমিকা পালন করছে এবং এটি সমাজ উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে, তবে, ভারসাম্য না রাখলে প্রযুক্তি সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।"
শায়খ ইয়াসির আদ-দাওসারী সময়ের সঙ্গে প্রযুক্তির সুফল ও অপব্যবহার থেকে রক্ষা পাওয়ার জন্য মুসলিমদের নিজেদের জীবন ও সমাজে ভারসাম্য ফিরিয়ে আনার আহ্বান জানান।
তথ্যসূত্র : সউদী গেজেট

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।