রাশিয়ায় ৬শ’ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, সুনামি সতর্কতা – বর্ণমালা টেলিভিশন

রাশিয়ায় ৬শ’ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, সুনামি সতর্কতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৪৮ 233 ভিউ
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে অবস্থিত একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি প্রায় ছয় শতাব্দী পর ফের জেগে উঠেছে। ‘ক্রাশেনিনিকোভ’ নামের এই আগ্নেয়গিরি সর্বশেষ লাভা উদ্‌গিরণ করেছিল ১৪৬৩ সালে। রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা নিশ্চিত করেছে, এটি ৬০০ বছর পর প্রথমবার অগ্ন্যুৎপাত করেছে। এই অগ্ন্যুৎপাতের সঙ্গে সম্প্রতি ওই অঞ্চলে হওয়া একটি শক্তিশালী ভূমিকম্পের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার (৩ আগস্ট) রুশ সংবাদমাধ্যম আরআইএ এবং বার্তাসংস্থা রয়টার্স দেশটির বিজ্ঞানীদের বরাতে এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ভূতত্ত্ব ও আগ্নেয়গিরি ইনস্টিটিউটের টেলিগ্রাম বার্তায় বলা হয়, দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ জেগে ওঠা এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতকে একটি “ঐতিহাসিক ঘটনা” হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভূবিজ্ঞানী ওলগা গিরিনা জানান, কামচাটকার অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলে গবেষণারত বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ক্রাশেনিনিকোভ আগ্নেয়গিরি সর্বশেষ লাভা উদ্‌গিরণ করেছিল ১৪৬৩ সালে। তার আগের অগ্ন্যুৎপাতের সময়কালও শতাব্দী পেরিয়ে গেছে, যার নির্ভরযোগ্য রেকর্ড পাওয়া যায় না। নতুন এই অগ্ন্যুৎপাত শুরু হয়েছে গত সপ্তাহে ওই অঞ্চলে হওয়া একটি ৭ মাত্রার ভূমিকম্পের পর। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানায়, অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির মুখ দিয়ে প্রায় ৬ হাজার মিটার (৩.৭ মাইল) উচ্চতায় ছাইয়ের মেঘ উড়তে দেখা গেছে, যা পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আশপাশের এলাকায় জনবসতি না থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। তবে ছাইয়ের কারণে আকাশপথে বিমান চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে। এরই মধ্যে ঐ অঞ্চলের আকাশপথে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে, যা উচ্চ ঝুঁকি নির্দেশ করে। এদিকে, কামচাটকার কাছাকাছি কুরিল দ্বীপপুঞ্জে গত বুধবার ৭ মাত্রার ভূমিকম্পের পর আজ রোববার আরও তিনটি অঞ্চলে সুনামির আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা জানায়, বড় ধরনের ঢেউ না উঠলেও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ভূমিকম্পটির মাত্রা ৭ বলে নিশ্চিত করেছে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে বর্তমানে বড় কোনো সুনামির সম্ভাবনা নেই। তবুও স্থানীয় কর্তৃপক্ষ সব ধরনের পূর্বসতর্কতা নিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ৬০০ বছর পর একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরির এমনভাবে জেগে ওঠা শুধু একটি ব্যতিক্রমী ঘটনা নয়, বরং এটি অঞ্চলটির ভূপ্রাকৃতিক গতিবিধিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, এটি অন্য নিষ্ক্রিয় আগ্নেয়গিরিগুলোতেও সম্ভাব্য সক্রিয়তার পূর্বাভাস হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই