নিউজ ডেক্স
আরও খবর
লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন
হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১
লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত
নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
সংসার বুঝে ওঠার আগেই স্বামী হারা সেতু
এখনো মেহেদীর রঙ মোছেনি স্ত্রীর! মাত্র তিন মাস আগে বিয়ে হলো অনন্যা আক্তার সেতুর। দাম্পত্য জীবন এখনো বোঝেনি সেতু! চলতি মাসের ৯ ও ১০ তারিখ নাইট পাশে এসে গেছেন স্বামী! বলে গেছেন আবার দ্রুত ছুটিতে আসবেন! এসেছেন মাত্র পাঁচ দিন পরেই! তবে এবার এসেছেন লাশ হয়ে! তার এই মৃত্যুতে হতবাক এলাকাবাসীও।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে নিহত বিজিবির সদস্য রিয়াদ হোসেনের দাফন বৃহস্পতিবার রাতে আটপাড়া নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে।
এর আগে বুধবার রাতে রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে প্রাণ হারায় রিয়াদ। এ সময় আহত হন বিজিবির ৫ সদস্য।
নিহত রিয়াদ হোসেন জামালপুর ৩৫ বিজিবির ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি আটপাড়ার তেলিগাতি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
নিহত বিজিবির সদস্য রিয়াদ হোসেনের বাবা আব্দুল লতিফ বলেন, আমার এক ছেলে এক মেয়ের মধ্যে ছেলেটা মারা গেল। পাঁচ বছরের মতো হল চাকরিতে গেছে! আমার আর কিছুই রইল না! মাত্র তিন মাস আগে ছেলেকে বিয়ে করাইছি। কি হবে আমার! আমার সব শেষ অইয়া গেছে!
