টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ – বর্ণমালা টেলিভিশন

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ১১:৩০ 135 ভিউ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। শনিবার সকাল ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার মহাসড়ক অবরোধ করে তারা। এতে করে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে মহাসড়কটি ব্যবহারকারীরা। টঙ্গীর দত্তপাড়া এলাকার এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, দত্তপাড়ায় অবস্থিত এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন এখনও পায়নি কারাখানাটির শ্রমিকরা। বিষয়টি নিয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ ছিল। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কারখানাটিতে প্রবেশ করে শ্রমিকরা। একপর্যায়ে সকাল ৯টার দিকে কারখানা থেকে বের হয় তারা। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ বিষয়ে জানতে কারখানার মালিক মো. ইকবাল হোসেনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী অঞ্চলের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক বন্ধ করে রেখেছে। সমস্যাটি সমাধানের জন্য কাজ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না