নিউজ ডেক্স
আরও খবর
মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা
সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৪ ছেলের পর মায়ের মৃত্যু
গাজীপুরের জয়দেবপুরে মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু আয়ানের পর তার মা পারভিন আক্তার (৩২) মারা গেছেন। রোববার ভোর ৪টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। আরেক নারীর অবস্থাও আশঙ্কাজনক।
ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জন মারা গেছেন। বর্তমানে তানজিলা বেগম নামে ১ নারী চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
জানা যায়, ২৭ এপ্রিল রাতে ওই এলাকার একটি বাসায় পারভীন আক্তার নামে এক নারী রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে পারভীনসহ ৫ জন দগ্ধ হন।
তাদের প্রথমে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ২৮ এপ্রিল সিমা আক্তার মারা যান। পরদিন সকালে ৫ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা মারা যান। শনিবার শিশু আয়ানের মৃত্যু হয়। সর্বশেষ রোববার আয়ানের মা পারভিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
