মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা – বর্ণমালা টেলিভিশন

মিটফোর্ড হাসপাতালে শিক্ষার্থীদের ‘শাটডাউন’ ঘোষণা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৫১ 195 ভিউ
রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিরাপত্তা সংকটের প্রতিবাদে বড় ধরনের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। ছাত্ররা হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা করেছেন, অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকরা পালন করছেন এক দিনের কর্মবিরতি। রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা হাসপাতাল ‘শাটডাউন’-এর ঘোষণা দেন। তারা বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।’ শিক্ষার্থীরা আরও জানান, বহিরাগতদের প্রবেশ রোধ, হাসপাতাল চত্বরে থাকা ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে, শনিবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) মিটফোর্ড শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, তারা হাসপাতাল ও ক্যাম্পাসজুড়ে বিরাজমান নিরাপত্তাহীনতার প্রতিবাদে রোববার সকাল ৮টা থেকে এক দিনের কর্মবিরতি পালন করবেন। এতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন। আইডিএস-এর বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতির উন্নতি না হলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।’ উল্লেখ্য, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতাল চত্বরে আনসার ক্যাম্পের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকেই হাসপাতাল চত্বরে নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ইন্টার্ন চিকিৎসকরা। তারা সেদিন হাসপাতাল কর্তৃপক্ষকে একটি স্মারকলিপিও দেন। স্মারকলিপিতে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে: হাসপাতাল চত্বরে পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েন; সশস্ত্র আনসার বাহিনী নিযুক্তকরণ এবং হাসপাতালের প্রতিটি প্রবেশপথে আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করা। শিক্ষার্থী ও চিকিৎসকদের দাবি, এসব পদক্ষেপ না নিলে হাসপাতালে রোগী, শিক্ষার্থী ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আন্দোলনকারীরা হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা