সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫
১০:৪৬ পূর্বাহ্ণ
234 ভিউ

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ১০:৪৬ 234 ভিউ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যার অংশ হিসেবে পর্যটনের ওপর নির্ভরশীল সেখানকার বাসিন্দাদের দক্ষতার উন্নয়ন করে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। একই সঙ্গে দ্বীপের প্রতিবেশ রক্ষায় পর্যটকদের ওপর আরোপ করা হবে পরিবেশ সংরক্ষণ (এনভায়রনমেন্টাল কনজারভেশন) ফি। গতকাল শনিবার রাজধানী ঢাকায় পরিবেশ অধিদপ্তরে সেন্টমার্টিনের ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়ে আয়োজিত এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বৈঠকে আলোচনার পর সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া পর্যটকদের কাছ থেকে পরিবেশ সংরক্ষণ ফি আদায়ের সিদ্ধান্ত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ এই ফি সংগ্রহ করবে। আদায় করা অর্থে দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। তবে পর্যটকদের ওপর কত টাকা ফি ধার্য করা হবে, সেটা এখনো নির্ধারণ করা হয়নি। রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের অনেক দ্বীপ আছে; কিন্তু সেন্টমার্টিনের মতো প্রাকৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন দ্বীপ একটাই। এ দ্বীপের বাস্তুতন্ত্র রক্ষার অংশ হিসেবে স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের জন্য তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। আগামী আগস্ট মাস থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে।’ পরিবেশ উপদেষ্টা জানান, সেন্টমার্টিনে প্রাথমিকভাবে ৫০০ পরিবারকে নির্বাচন করা হয়েছে। তাদের প্রয়োজন অনুযায়ী বাড়ির আঙিনায় হাঁস-মুরগি পালন, চিপস তৈরি ও কৃষিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে সেন্টমার্টিনে দুজন কৃষি কর্মকর্তা নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া মাছ ধরার নিষেধাজ্ঞার সময়কালে মৎস্য অধিদপ্তর সেন্টমার্টিনের জেলেদের জন্য সহায়তার পরিমাণ বাড়াবে বলেও জানান তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, ‘অক্টোবর মাসের পর থেকে সেন্টমার্টিনে একবার ব্যবহার্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক প্রবেশ করবে না। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এ বিষয়ে অবহিত করা হবে। এই সময়ের মধ্যে কোম্পানিগুলোকে প্লাস্টিকের বিকল্প নিয়ে আসতে হবে।’ পরিবেশ অধিদপ্তরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক এ কে এম রফিকুল ইসলাম জানান, সেন্টমার্টিনে ৭ কোটি টাকা ব্যয়ে বিকল্প কর্মসংস্থানের একটি প্রকল্প বাস্তবায়ন করবে পরিবেশ অধিদপ্তর। সেন্টমার্টিন নিয়ে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) পক্ষ থেকে একটি ব্যবস্থাপনা পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, পরিবেশ অনুবিভাগের অতিরিক্ত সচিব ফাহমিদা খানম ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। মব জাস্টিস বরদাশত করবে না সরকার: মব জাস্টিস বা গোষ্ঠীগত প্রতিহিংসামূলক বিচার সরকার কোনোভাবেই বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে ‘এক দিনে ১ লাখ বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, ‘সরকার বা সরকারি কোনো ব্যক্তি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। যেখানেই মব জাস্টিস ঘটছে, সঙ্গে সঙ্গেই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।’ সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তানভীর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরী ও সাভারের ইউএনও আবুবকর সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা