ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড – বর্ণমালা টেলিভিশন

ভিভ রিচার্ডসকে ছাড়িয়ে ভারতীয় তারকার বিশ্ব রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৪২ 249 ভিউ
ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য ফর্মে আছেন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পান্ত। চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি হাঁকিয়েছেন তিনি। ১১২ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৪ রানের ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ড গড়েছেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যান। লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হন পান্ত। লর্ডসে দুটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন পান্ত। এখানে তিনি ছাড়িয়ে গেছেন সর্বকালের সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে। ইংল্যান্ডের বিপক্ষে ১৫ টেস্টেই পান্তের ৩৬ ছক্কা হয়ে গেছে। এদিন দুটি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে জায়গা করে নেন পান্ত। এই রেকর্ডে রোহিত শার্মার পাশে বসেছেন তিনি। ১১৬ ইনিংসে ৮৮ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেন রোহিত। সাবেক অধিনায়ককে পান্ত ছুঁয়ে ফেললেন ৮০ ইনিংস খেলেই। এই তালিকায় সবার উপরে আছেন বীরেন্দর শেবাগ। ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মারেন সাবেক এই ওপেনার। তবে এই রেকর্ডটা ভেঙে দেওয়া পান্তের জন্য শুধু সময়ের ব্যাপার। কারণ এখনো অনেক ম্যাচ খেলার সুযোগ আছে তার সামনে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?