রাজনীতিতে আসছেন ইমরানের খানের দুই ছেলে – বর্ণমালা টেলিভিশন

রাজনীতিতে আসছেন ইমরানের খানের দুই ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৫৩ 206 ভিউ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দেশব্যাপী বিক্ষোভে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই ছেলে সুলাইমান এবং কাসিম নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। আর সে কারণে যুক্তরাষ্ট্রে তদবির প্রচেষ্টার পর দুই ভাই পাকিস্তানে আসার পরিকল্পনা করছেন। আগামী ৫ আগস্ট পাকিস্তানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের এ দিনে পিটিআই নেতা ইমরান খানকে ‘বেআইনিভাবে’ গ্রেফতার করা হয়। এ দিনটিকে স্মরণ করেই তারিখটি নির্ধারণ করা হয়েছে। ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন ইমরান খান। এছাড়াও ২০২৩ সালের ৯ মে’র বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। ইমরান খানের বোন আলিমা খান স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এটি আর কেবল রাজনীতির বিষয় নয়, এটি ন্যায়বিচারের বিষয়। ইমরান খানের ছেলেরা তাদের বাবার সঙ্গে এবং পাকিস্তানের জনগণের সঙ্গে থাকবেন। ’ এছাড়া ইমরান খানের দুই ছেলে সম্প্রতি একটি পডকাস্টে তার বাবার কারগারের অবস্থা নিয়ে কথা বলতে একটি পডকাস্টে উপস্থিত হয়েছিলেন। সেখানে তারা বলেন, ‘ইমরান খানকে ভেঙে ফেলার জন্য এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে। ’ তারা পডকাস্টের জন্য ইমরান খানের কাছ থেক অনুমতি নিয়েছিলেন। যদিও তারা বলেছিলেন, তাদের বাবা তাদের রাজনীতিতে অংশগ্রহণের বিরুদ্ধে সতর্ক করেছিলেন কারণ এই অঞ্চলে বংশগত রাজনীতির প্রসার এবং মাত্র দুটি দলের আধিপত্য রয়েছে। পডকাস্টে তারা ইমরান খান বর্তমান অমানবিক পরিস্থিতিতে কারাগারে দিনাতিপাত করছেন তার ওপর আলোকপাত করেছিলেন। তারা বলেন, ‘আমরা যা চাই তা হল পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ, কারণ বর্তমানে তিনি (ইমরান খান) অমানবিক পরিস্থিতিতে বসবাস করছেন। তারা তাকে মৌলিক মানবাধিকার দিচ্ছে না। তারা আসলে যথেষ্ট কিছু করছে না। এবং আমরা যা চাই তা হল বিশ্বব্যাপী চাপ। ’ আলিমা খানের ইমরানের দুই ছেলের বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ সতর্ক করে বলেন, তারা যদি ‘হিংসাত্মক প্রতিবাদ’-এ অংশগ্রহণ করে তবে তাদের গ্রেফতার করা হতে পারে। রানা সানাউল্লাহ’র এই মন্তব্যের পর পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবে স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। এক এক্স পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন, ‘আমার সন্তানদের তাদের বাবা ইমরান খানের সঙ্গে ফোনে কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি প্রায় ২ বছর ধরে কারাগারে নির্জন কারাগারে বন্দি। ’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সরকার এখন বলেছে যে যদি তারা তাকে দেখতে সেখানে যায়, তাহলে তাদেরও গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। গণতন্ত্র বা কার্যকর রাষ্ট্রে এটি ঘটে না। এটি রাজনীতি নয়। এটি ব্যক্তিগত প্রতিহিংসা। ’ এছাড়া ইমরান খানের ছেলেরা ব্রিটিশ নাগরিক। তারা ভিসা নীতি লঙ্ঘন করলে তাদের নির্বাসন বা আটকের ঝুঁকির সম্মুখীন হতে হবে। অতীতেও পিটিআইয়ের বিক্ষোভে ব্যাপক ধরপাকড় দেখা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য