শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ জুলাই, ২০২৫
৭:৪৯ অপরাহ্ণ
140 ভিউ

শিক্ষক-কর্মচারীদের বদলি ও পদায়নের নতুন নির্দেশনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৪৯ 140 ভিউ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তাদের অনলাইনে বদলি ও পদায়নে আবেদনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে শিক্ষক-কর্মকর্তারা বদলি ও পদায়নের জন্য পিডিএস হালনাগাদপূর্বক (http://pds.sib.gov.bd) এ লিংকে পিডিএস আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য ২০২৪ সালের ৩১ জুলাই একটি নীতিমালা কার্যকর হয়। এ নীতিমালা বাস্তবায়নের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এ সফটওয়্যারের মাধ্যমে সরকারি মাধ্যমিক স্তরে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের বদলি এবং পদায়নের আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া সহজ করার জন্য নির্দেশনাগুলো হলো—বদলি নীতিমালা অনুযায়ী, ৯ অঞ্চলে কর্মরত উপপরিচালক ও বিদ্যালয় পরিদর্শক পদগুলো বদলির ক্ষমতা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত। এছাড়া সারা দেশের বাকি পদ (সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী বিদ্যালয় পরিদর্শক, সহকারী জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার) বদলিভিত্তিক পদায়নের ক্ষমতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যস্ত থাকবে। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা উপস্থাপন করা আবেদন বিবেচনা করা হবে না। একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ থেকে মঞ্জুরকৃত আবেদনগুলোর প্রেক্ষিতে দপ্তরের প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে যথাযথ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন। এছাড়া, আত্মীকৃত শিক্ষক-কর্মকর্তাগণ বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না। কোনো শিক্ষক-কর্মকর্তার শিক্ষানবিশকাল শেষ না হলে বদলির জন্য আবেদন করতে পারবেন না। পিডিএস অসম্পূর্ণ বা হালনাগাদ না করলে শিক্ষক-কর্মকর্তাদের আবেদন বিবেচনা করা হবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত