ভাঙ্গায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০ – বর্ণমালা টেলিভিশন

ভাঙ্গায় সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৪০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ May, ২০২৫ | ১০:৪৫ 200 ভিউ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুর্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। রবিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৬০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী-পুরুষসহ অন্তত ৪০ জন। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। পুলিশ ও এলাকাবাসী জানান, মকরমপুর্টি গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দবির মাতুব্বর ও বজলু মুন্সির মধ্যে বিরোধ চলছিল। রবিবার রাত আটটার দিকে দবির মাতুব্বরের পক্ষের সোলেমান মাতুব্বর ও বজলু মুন্সির লোক শাহআলমের মধ্যে কথাকাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষ। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইট, লাঠিসোঁটা, টেটা ও রান্দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টানা তিন ঘণ্টার সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয়। সংঘর্ষে নিহত হন কুদ্দুস মোল্লা (৬০)। আহত অন্তত ৪০ জন চিকিৎসাধীন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ তাহসিন জুবায়ের বলেন, ‘সংঘর্ষে এ পর্যন্ত ৬–৭ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। কুদ্দুস মোল্লা নামে একজন মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট