মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পক্ষে-বিপক্ষে মিছিল – বর্ণমালা টেলিভিশন

মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পক্ষে-বিপক্ষে মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৩৪ 123 ভিউ
মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির পক্ষে এবং বিপক্ষে মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা। এক পক্ষের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন এবং আরেক পক্ষের নেতাকর্মীরা ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলও সমাবেশ করেছেন। তারা এই কমিটি বাতিল চেয়ে মাগুরা জেলা কমিটিকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছেন। শুক্রবার কমিটি পক্ষে একাংশ এবং শনিবার বিপক্ষে আরেকাংশ মিছিল ও সমাবেশ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার মহম্মদপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন সংগঠনটি মাগুরা জেলা কমিটির জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম এবং সদস্য সচিব মো. হুসাইন। ওই কমিটিকে স্বাগত জানিয়ে শুক্রবার দুপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেন আহ্বয়ক মো. রাকিবুল হাসান এবং সদস্য সচিব জুনায়েদ আহম্মেদ শওকতের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা। একদিন পর শনিবার দুপুরে ওই কমিটিকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মামুন, মুখপাত্র জান্নাতুল মাওয়া, যুগ্ম সদস্য সচিব মো. লিমন মিয়া ও আরমানের নেতৃত্বে অসংখ্য নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সমাবেশে বক্তারা দাবি করেন, কমিটির শীর্ষ পদে জেলা কমিটির নেতা অর্থনৈতিক সুবিধা নিয়ে তারা এই পকেট কমিটি করেছেন। এ ছাড়া দায়িত্বশীল পদে যাদের রাখা হয়েছে তারা বেশির ভাগ সময়ে জেলার বাইরে অবস্থান করেন। তাদের কাউকেই গত ৮ মাসে সংগঠনে সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে দেখি নাই আমরা। তারা অতিথি পাখির মত মহম্মদপুরে আসেন এবং চলে যান। এই পকেট কমিটি ২৪ ঘণ্টার মধ্যে যদি বাতিল করা না তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা করার হুঁশিয়ারি দেন। স্থানীয়রা আরও জানান, কমিটিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। জেলা কমিটির আহ্বায়ক সেলিম হোসেন বলেন, নবগঠিত কমিটির কয়েকজন সদস্য মিলে মিছিল করেছেন বলে জানতে পেরেছি। বিষয়টি আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরে ১৮ তলা থেকে লাফ, অলৌকিকভাবে বেঁচে গেলেন তরুণী শান্তা-মেহেদীসহ ৬ জন কারাগারে প্রভাষক পরিচয়ে এইচএসসির উত্তরপত্র দেখেন অফিস সহকারী সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন ৭৭ শতাংশ বেড়েছে সরকারের ব্যাংকঋণ, লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার কোটি টাকা বেশি অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজি ও নিপীড়ন, যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত তালাকের কথা শুনে ক্ষিপ্ত শিপন, স্ত্রীসহ শাশুড়িকে হত্যা করে প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, উত্তেজনা প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি মোহাম্মদপুরে ‘ককটেল’ বিস্ফোরণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের ৫ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ ভারতে চাকরির পরীক্ষা যেভাবে ক্ষোভের কারণ বৃষ্টি ঝরবে আগামী কয়েক দিন, শঙ্কা বন্যা পরিস্থিতির