পহলেগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ পর্যটক – বর্ণমালা টেলিভিশন

পহলেগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ পর্যটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ১০:০৮ 122 ভিউ
দক্ষিণ কাশ্মীরের পহলেগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ পর্যটক। আহত হয়েছেন আরও অনেকেই। এই পরিস্থিতিতে সৌদি আরব সফর বাতিল করে বুধবার সকালেই দেশে ফিরছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যরাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেছেন, সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে রওয়ানা শুরু করেছেন প্রধানমন্ত্রী। পিটিআই সূত্রে বলা হয়েছে, মঙ্গলবার রাতে সৌদির বাদশার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমানে দেশে ফিরেছেন মোদি। যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণেই তৃতীয় বারের মত সৌদি সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু, এই পরিস্থিতিতে জরুরি অবস্থায় দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী। বুধবার রাতে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল মোদির। মঙ্গলবার রাতে সরকারি নৈশভোজ সহ একাধিক কর্মসূচি ছিল তার। কিন্তু সবটা বাতিল করে জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন তিনি। বুধবার ভোরেই দিল্লিতে পৌঁছান প্রধানমন্ত্রী। বস্তুত পহেলগাঁওয়ে হামলার খবর মোদিকে বিচলিত করেছে। ইতোমধ্যেই এই সন্ত্রাসী হামলা নিয়ে সৌদি আরব থেকেই সামাজিকমাধ্যমে কড়া বার্তা দিয়েছেন মোদি। বিকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে কাশ্মীরে ঘিরে সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর পৌঁছেছেন। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেরেছেন একাধিক উচ্চপর্যায়ের বৈঠকও। হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, পহেলগাঁও হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পহেলগাঁওয়ে রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, সন্ত্রাসীরা এসেছিলেন সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছেন তারা। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা