প্রেমের টানে সীমান্ত পার, ত্রিপুরায় প্রেমিকসহ গ্রেফতার বাংলাদেশি নারী – বর্ণমালা টেলিভিশন

প্রেমের টানে সীমান্ত পার, ত্রিপুরায় প্রেমিকসহ গ্রেফতার বাংলাদেশি নারী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৩০ 197 ভিউ
ভারতীয় প্রেমিকের কাছে যেতে ভিসা বা পাসপোর্ট ছাড়াই ত্রিপুরা সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশ করেছিলেন বগুড়ার এক নারী। এসময় প্রেমিকসহ সেই নারীকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্ত রক্ষাবাহিনী-বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনিডিটিভির খবরে বলা হয়েছে, ৩৫ বছর বয়সি ওই বাংলাদেশি নারী এর আগে মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে এবং পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানেই তার পরিচয় হয় কর্ণাটকের বিদার জেলার বাসিন্দা দত্ত যাদবের সঙ্গে। পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক, এরপর প্রেম—এই সূত্রে গড়ে ওঠে তাদের যোগাযোগ। পরে বাংলাদেশে ফিরে আসেন ওই নারী। কিন্তু পেশায় ঠিকাদার প্রেমিক যাদব তাকে আবার ভারতে নিতে উদ্যোগ নেন। এরপর কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তিনি বুধবার ত্রিপুরা সীমান্ত অতিক্রম করেন। বিএসএফের সন্দেহ হলে ত্রিপুরার সিপাহিজলা জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ওই নারী ও তার প্রেমিককে আটক করা হয় এবং পরে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, তারা আগরতলা হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। শুক্রবার তাদের আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জন্য বিচারিক হেফাজতের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে ভারতের পাসপোর্ট আইন, বিদেশি নাগরিক আইন এবং নতুন ফৌজদারি বিধি ‘ভারতীয় ন্যায় সংহিতা’র আওতায় অভিযোগ আনা হয়েছে। ত্রিপুরা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ ঘটনায় কারা এপারে (ভারতে) সাহায্য করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এটি কোনো মানবপাচার চক্রের সঙ্গে জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে পরে তাদের রিমান্ডে নেওয়া হতে পারে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য