ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক – বর্ণমালা টেলিভিশন

ডাবল বাগেল দিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন শিয়নতেক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ১১:০৪ 198 ভিউ
উইম্বলডনের গ্রাস কোর্টে যেন এক তরুণী ঝড় তুললেন। পোল্যান্ডের ইগা শিয়নতেক মাত্র ৫৭ মিনিটে আমেরিকান প্রতিদ্বন্দ্বী আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে জয় করলেন নিজের প্রথম উইম্বলডন শিরোপা। এতটাই একপাক্ষিক ছিল ম্যাচটি যে ১৯১১ সালের পর এই প্রথম কোনো নারী খেলোয়াড় উইম্বলডন ফাইনালে ‘ডাবল বাগেল’ অর্থাৎ গেম না হারিয়ে জয় পেলেন। ২৪ বছর বয়সী শিয়নতেক এর আগে চারটি ফ্রেঞ্চ ওপেন ও একটি ইউএস ওপেন জিতলেও উইম্বলডনের শিরোপা ছিল অধরা। এবার সেই অপূর্ণতা পূর্ণ হলো দারুণ আত্মবিশ্বাসের প্রদর্শনীতে। জয়ের পর আবেগাপ্লুত শিয়নতেক বলেন, ‘এটা পুরোপুরি অবিশ্বাস্য লাগছে। সত্যি বলতে, উইম্বলডনে জয়ের স্বপ্নও দেখিনি, কারণ এটা অনেক দূরের ব্যাপার ছিল। আমি জানি আমি একজন অভিজ্ঞ খেলোয়াড়, কিন্তু এটা প্রত্যাশা করিনি।’ প্রথমবার অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে খেলতে নেমে শিয়নতেক শুরু থেকেই আগ্রাসী ছিলেন। প্রথম সেট জিততে সময় নিয়েছেন মাত্র ২৫ মিনিট। বিপরীতে, আনিসিমোভা পুরো ম্যাচ জুড়েই ছিলেন নার্ভাস। প্রথম সেটে মাত্র ৯ পয়েন্ট জিতেছেন তিনি। দ্বিতীয় সেটেও একই চিত্র—মোট ২৮টি আনফোর্সড এরর ও পাঁচটি ডাবল ফল্টে নিজের লড়াইটাই যেন শেষ করে ফেলেন আমেরিকান তরুণী। ১৩তম বাছাই আনিসিমোভা ম্যাচ শেষে চোখের পানি সামলে বলেন, ‘গত দুই সপ্তাহ আমার জন্য অসাধারণ ছিল। আমি চাইতাম আপনাদের সামনে আরও ভালো পারফরম্যান্স দিতে, কিন্তু আজ সেটা হলো না।’ তিন মাসের বয়সের ব্যবধানে শিয়নতেক ও আনিসিমোভা সমবয়সী হলেও অভিজ্ঞতার দিক থেকে দুইজনের ব্যবধান স্পষ্ট। শিয়নতেক মেজর ফাইনালে এখনও হারেননি, ৬টি ফাইনালেই জয় পেয়েছেন। এবারের জয়ে সেই তালিকায় যুক্ত হলো সবচেয়ে ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্লাম—উইম্বলডন। এবং সেটা এমন এক জয়ের মাধ্যমে, যা ইতিহাসে লেখা থাকবে চিরকাল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?