গাজা সহিংসতা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে – বর্ণমালা টেলিভিশন

গাজা সহিংসতা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ | ১০:২৪ 118 ভিউ
ইসরাইলকে সন্ত্রাসবাদ এবং গণহত্যাকারী আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, গাজা সহিংসতা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের প্রেসিডেন্ট অ্যান্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে বক্তব্যকালে এ কথা বলেন। খবর সাফাক নিউজের। এরদোগান দাবি করেন, গাজায় এখন পর্যন্ত ৫০ হাজার ৮০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন—যাদের মধ্যে নারী, শিশু ও সাংবাদিকও রয়েছেন। তিনি বলেন, ‘এটা যদি বর্বরতা না হয়, তাহলে বর্বরতা কাকে বলে? ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র।’ তিনি আরও বলেন, ‘গাজায় হামলার বিরুদ্ধে নীরবতা মানে এই অপরাধে অংশীদার হওয়া। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবেই তিনি ইসরাইলের আচরণকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ বিশ্বের শক্তিধরদের এ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান। তুরস্কের অবস্থান স্পষ্ট করে এরদোগান বলেন, তার দেশ ১৯৬৭ সালের সীমান্তভিত্তিক দ্বী-রাষ্ট্র নীতিকে সমর্থন করে এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়। এই অবস্থানের অংশ হিসেবে তুরস্ক ইসরাইলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে এবং দক্ষিণ আফ্রিকার করা গোষ্ঠী-নিধনের মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। সিরিয়া প্রসঙ্গে এরদোগান বলেন, ইসরাইল সেখানে সাম্প্রদায়িক ও জাতিগত বিভাজন উসকে দিয়ে ‘৮ ডিসেম্বর বিপ্লব’-এর (যার মাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হটানো হয়েছিল) বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে তারা সিরিয়ার সংখ্যালঘুদের টার্গেট করে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করছে ইসরাইল। তিনি আরও অভিযোগ করে বলেন, ইসরাইলের চলমান হামলা—বিশেষ করে সিরিয়া ও লেবাননে—এলাকাটিকে অস্থির করে তুলছে এবং আইএসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে প্রতিবন্ধকতা তৈরি করছে। ইসরাইল এখন এমন একটি সমস্যা হয়ে উঠেছে যা সরাসরি গোটা অঞ্চলকে হুমকি দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যারা সিরিয়ান জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের এই অন্যায়ের মূল্য দিতে হবে। তুরস্কের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, সিরিয়ার নিরাপত্তা মানে তুরস্কের নিরাপত্তা। শেষে এরদোগান বলেন, তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং গোটা অঞ্চলের জন্য একটি দায়িত্বশীল অংশীদার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা