ইসরাইলি বিমান হামলায় হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলি বিমান হামলায় হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:০০ 124 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের খান ইউনিসে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই হামাস নেতার নাম সালাহ আল-বারদাউইল। হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন। খান ইউনিসে তাদের তাঁবুতে ইসরাইলি হামলায় নিহত হন তারা। রোববার (২৩ মার্চ) ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি তাবুতে ইসরাইলি বিমান তারা নিহত হয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসে নিজেদের তাঁবুতে ইসরাইলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন। তবে এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে খান ইউনিসে একটি বাড়িতে ইসরাইলি অভিযানে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিজেদের লাইভ আপডেটে আলজাজিরা বলছে, গত কয়েক ঘণ্টা ধরে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গাজার দক্ষিণে খান ইউনিস শহরকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে। খান ইউনিস শহরের পশ্চিমে সংঘটিত দুটি হামলার মধ্যে একটিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন। তারা শহরটির আল-মাওয়াসি এলাকায় নিহত হয়েছেন। আর জাজিরার রিপোর্টার তারেক আবু আযম বলেছেন, এখানকার পরিস্থিতি এখনো সংকটজনক। আমি যখন কথা বলছি তখনও আমি মধ্য গাজায় ইসরাইলি ড্রোনগুলোর উড্ডয়নের শব্দ শুনতে এবং দেখতে পাচ্ছি। সম্প্রতি ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা শুরু করেছে। এরপর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে সংঘর্ষ স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। অবশ্য গাজার দক্ষিণে রাফাহ এবং উত্তরে বেইত হানুনে ইসরাইলি বাহিনীর অনুপ্রবেশ এবং নেটজারিম করিডোরের আংশিক নিয়ন্ত্রণ নেওয়া সত্ত্বেও ইসরাইলি সেনা এবং হামাস যোদ্ধাদের মধ্যে এখন পর্যন্ত সরাসরি কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা