৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন রণতরী এবং অন্যান্য জাহাজের ওপর গোলাবর্ষণ হুথিদের – বর্ণমালা টেলিভিশন

৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন রণতরী এবং অন্যান্য জাহাজের ওপর গোলাবর্ষণ হুথিদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:১৬ 148 ভিউ
লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর ফের হামলা শুরু করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত ৭২ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী এবং অন্যান্য জাহাজের ওপর গোলাবর্ষণ করল বিদ্রোহী গোষ্ঠীটি। খবর আলজাজিরার। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সারি লিখেছেন, এই অভিযান সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেছেন, ‘মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলের ওপর আরও হামলা চলতে থাকবে। ’ এর আগে গাজায় ইসরাইলের আকস্মিক হামলার কয়েক ঘণ্টা পরই ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি। অবশ্য ইসরাইল জানিয়েছে, তারা হুথির ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যমও জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় সাদা এবং বন্দর শহর হোদেইদাহসহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৫ মার্চ) থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুথির স্বাস্থ্য বিভাগ। এ হামলা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের উপকার করছে। ফক্স নিউজ রেডিওতে এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেনে হামলা করছি। আমরা হুথিদের ওপর বোমা হামলা চালাচ্ছি। আর ঘটনাক্রমে হুথিরা ইয়েমেনেই অবস্থান করে।’ সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘মার্কিন হামলাগুলো লোহিত সাগরে হুথিদের হামলা বন্ধ করার জন্য করা হয়েছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে