নতুন বাংলাদেশ গড়ার মডেল তুলে ধরে দোয়া চাইলেন জুনায়েদ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ মার্চ, ২০২৫
১১:১৪ পূর্বাহ্ণ
136 ভিউ

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি

নতুন বাংলাদেশ গড়ার মডেল তুলে ধরে দোয়া চাইলেন জুনায়েদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:১৪ 136 ভিউ
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, জুলাইপূর্ব হাসিনার ফ্যাসিবাদী শাসন দিল্লীর আধিপত্যবাদীদের প্রত্যক্ষ সমর্থনে বাংলাদেশের মানুষকে নানাভাবে বিভাজিত করে মানুষের ওপর সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। আলেম-ওলামাসহ ইসলামপন্থিদের ওপর গণহত্যা চালিয়েছে। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আলী আহসান জুনায়েদ বলেন, জামায়াত-শিবির পরিচয় ধারণ করলেই তাকে নির্মম টর্চারের লক্ষ্য বানিয়েছে। ডান কিংবা বাম যে আদর্শেরই হোন, বিবেকবান হলেই জুলুমের শিকার হতে হয়েছে। জুলুমের নিশানা হয়েছেন ধর্ম-বর্ণ-পেশা-লিঙ্গ-মতাদর্শ নির্বিশেষে সব নীতিনিষ্ঠ বিবেকবান ব্যক্তি। তিনি বলেন, অতঃপর ফ্যাসিবাদ যে বিভাজনরেখা দাঁড় করিয়ে আমাদের নিঃশেষ করতে চেয়েছিল, আমরা একসঙ্গে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা চেয়েছি। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চাইলে যোগ্য ও নৈতিক নেতৃত্ব লাগবে, পেশীশক্তি ও চাঁদাবাজি-দুর্নীতি নির্ভর রাজনীতিকে হটানো লাগবে, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী কার্যকর অবস্থান লাগবে, ইসলামোফোবিয়া ও ধর্মবিদ্বেষ দূর করা লাগবে, শিক্ষা ও সাংস্কৃতিক ব্যবস্থাপনা লাগবে, উন্নত অর্থনৈতিক মডেল লাগবে ইত্যাদি। জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, সবার আগে লাগবে জুলাইয়ের ঐক্য। জুলাই আমাদের কাছে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের মডেল যেখানে বাংলাদেশের স্বার্থই একমাত্র স্বার্থ। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা ঐক্য এখনো আছে। জনগণ চাইলে সে ঐক্য আরো পোক্ত হবে। জুনায়েদ বলেন, মনে রাখতে হবে, জুলাই প্রাসঙ্গিক থাকলে বাংলাদেশের তরুণসমাজসহ আপামর জনগণের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আশা, স্বপ্ন আর এসপিরেশন পূরণের বাস্তবতা তৈরি হয়। সে লক্ষ্যেই আমাদের প্রত্যেকটি এলাকায় প্রত্যেকজনের কাছে পৌঁছতে হবে। জনসম্পৃক্ত কর্মসূচির মধ্য দিয়ে একটা শক্তিশালী ‘সোশ্যাল ফোর্স’ (সমাজ থেকে স্বতঃস্ফূর্ত চাপ) তৈরি করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। সাংস্কৃতিকক্ষেত্রে নতুনত্ব নিয়ে আসতে হবে যাতে এই অঞ্চলের মানুষের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ, ইতিহাস-ঐতিহ্যের প্রকৃত প্রতিফলন ঘটে। নতুন নতুন গান, নাটক, সিনেমা, কবিতা, উপন্যাস রচনা হবে এসব ঘিরে। তরুণসমাজ এই সাংস্কৃতিক ধারায় নেতৃত্ব দেবে। অর্থনৈতিক পলিসি নির্ধারণ করতে হবে। বিশ্লেষণপূর্বক পুরোনো শিল্পের কলেবর বাড়ানো কিংবা পুনরুজ্জীবিত করতে হবে। আমাদের চাহিদা ও সামর্থ্যের আলোকে নতুন নতুন শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং সে অনুযায়ী পর্যাপ্ত স্কিলড পারসন তৈরিতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে। তিনি বলেন, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে কাজ করতে করতে নতুন রাজনৈতিক ধারা আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। সেজন্য লাগবে দীর্ঘ সময়, ধৈর্য, যথাযথ কৌশল ও পরিকল্পনা। লাগবে আপনাদের প্রত্যেকের দোয়া, ভালোবাসা, স্বতঃস্ফূর্ত পরামর্শ ও প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতা। সর্বোপরি লাগবে মহান রবের অপার করুণা। আমরা আসছি আপনাদের ঘরে ঘরে। নতুন বাংলাদেশ গড়তে একসঙ্গে এইপথ হাটব, ইনশাআল্লাহ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ তুরাগ হত্যাকাণ্ড: বিএনপি ও পুলিশের অস্বীকারের পরেও সত্য উদ্ঘাটন; পুলিশ-বিএনপি’র যৌথ অভিযান ও হামলা! ভেনিজুয়েলায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯, নিখোঁজ অর্ধলক্ষাধিক মার্তিনেল্লির গোলে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোতে ব্রাজিল ‘সংসার চলে না, চিকিৎসা বন্ধ’— ব্যাংক একীভূতকরণের জাঁতাকলে পিষ্ট ৩ কোটি মানুষের ভবিষ্যৎ পুরান ঢাকায় গণশৌচাগার দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয় এডিপি বাস্তবায়নে ১৬ বছরের সর্বনিম্ন রেকর্ড: কর্মকর্তাদের সক্ষমতার অভাবে থমকে আছে প্রকল্প বাস্তবায়ন