পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট – বর্ণমালা টেলিভিশন

পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৬ | ৫:২৭ 3 ভিউ
পরিবারের সবাই যখন চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে নতুন স্বজনের আগমনের অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই সুযোগ বুঝে খালি বাড়িতে হানা দিয়েছে একদল মুখোশধারী ডাকাত। চুরিতে বাধা দিতে গিয়ে রড দিয়ে নির্মম পিটুনির শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা। গত ২৬ আগস্ট, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম জেলা পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের (৬২) বসতবাড়িতে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রবীর ভট্টাচার্যের মেয়ের প্রসবজনিত কারণে পরিবারের সদস্যরা সবাই নগরের একটি ক্লিনিকে অবস্থান করছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে গভীর রাতে ৭-৮ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত ঘরে ঢোকার চেষ্টা করে। পাশের ঘর থেকে বিষয়টি টের পেয়ে এগিয়ে যান প্রবীর ভট্টাচার্যের চাচা ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) বাবুল ভট্টাচার্য (৭৮)। তবে তিনি প্রতিরোধ করার চেষ্টা করতেই ডাকাত দল তাঁকে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। নিপীড়নের শিকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবুল ভট্টাচার্য জানান, “উঠোনে কয়েকজনকে দেখতে পেয়ে এগোতেই তারা আমাকে ধরে ফেলে এবং মারধর শুরু করে। ডাকাতি শেষে চলে যাওয়ার আগে আমাকে ছেড়ে দেয়। সবার মুখেই মুখোশ বাঁধা ছিল।” পরবর্তীতে ডাকাত দল প্রবীর ভট্টাচার্যের পাকা ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙে তাণ্ডব চালায়। ভুক্তভোগী প্রবীর ভট্টাচার্য জানান, ডাকাতেরা ঘর থেকে প্রায় ৫ থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ পৌনে আট লাখ (সাড়ে ৭ লাখ) টাকা লুট করে নিয়ে গেছে। এর মধ্যে জমি কেনার উদ্দেশ্যে মাত্র দুদিন আগে ব্যাংক থেকে তোলা ৪ লাখ টাকাও ছিল। ঘটনার খবর পেয়ে পটিয়া থানা-পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক তদন্ত শুরু করেছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ি ফাঁকা থাকার সুযোগেই এ চুরির ঘটনা ঘটে। জড়িতদের শনাক্ত, গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনি কার্যক্রম পরিচালনা করছে।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন