নিউজ ডেক্স
আরও খবর
হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”
পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭
হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা
মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া
ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা
নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা
ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ
ভেনেজুয়েলায় মজুদ ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি ভেনেজুয়েলার অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
চুক্তি প্রসঙ্গে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, ‘এই ঐতিহাসিক লেনদেন আমেরিকার তেলের মজুদ দ্বিগুণেরও বেশি বাড়াবে, আমাদের তেল সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি করবে এবং সব আমেরিকানের জন্য গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।’
অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আশ্বাস দিয়ে বলেন, এই চুক্তি ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধারে সহায়ক হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৩রা জানুয়ারি মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তার নিজ দেশ থেকেই তুলে নিয়ে যায় মার্কিন প্রশাসন। এর পর দেশটির ক্ষমতা নেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
মাদুরোকে আটকের পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন যে, ভেনেজুয়েলার উচিৎ তাদের দেশে মজুদ বিপুল পরিমাণ তেলসম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে চাঙ্গা করা।
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় তেল মজুদকারী দেশ ভেনেজুয়েলা।
এই চুক্তির খবর এমন এক সময়ে এলো যখন খোদ যুক্তরাষ্ট্রে জ্বালানির বর্ধিত দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে আসায় নিজ দেশের রাজনীতিতে কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন রিপাবলিকান এই নেতা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]