মালয়েশিয়ায় চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে জেআইএম – বর্ণমালা টেলিভিশন

মালয়েশিয়ায় চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে জেআইএম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৫০ 141 ভিউ
মালয়েশিয়ায় চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। তারা বলছে, সমস্যাগ্রস্ত অভিবাসীদের অভিবাসন পরিষেবা দিচ্ছিল ওই চারজন। এক বিবৃতিতে শুক্রবার জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, বুধ ও বৃহস্পতিবার কুয়ালালামপুরের চারটি স্থানে এবং সেলাঙ্গরের বন্দর বুকিত রাজার তিনটি স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার বাংলাদেশিকে গ্রেফতার করা হয়, যাদের বয়স ২২ থেকে ৩৮ বছর। গ্রেফতার হওয়ার মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের অভিবাসন পরিষেবা প্রদান করতো। বিবৃতিতে তিনি আরও বলেন, অবৈধ এজেন্টরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও নেপালের ক্লায়েন্টদের লক্ষ্যবস্তু করতো। যেসব অভিবাসীরা বেশি সময় ধরে অবস্থান করেছিল অথবা যাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। বিশেষ পাসের জন্য এজেন্টরা অভিবাসীদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার রিঙ্গিত (মালয়েশিয়ার মুদ্রা) নিত। অভিযানের সময় বিভিন্ন দেশের ১৩৪ কপি পাসপোর্ট জব্দ করার কথা জানিয়েছে জেআইএম। তারা বলছে, জব্দকৃত পাসপোর্টগুলো বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভারতের নাগরিকদের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা