দীর্ঘ ১৭ বছর বিএনপিকে ইফতার মাহফিল করতে দেয়নি ওবায়দুল কাদের – বর্ণমালা টেলিভিশন

দীর্ঘ ১৭ বছর বিএনপিকে ইফতার মাহফিল করতে দেয়নি ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:২৫ 141 ভিউ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দীর্ঘ ১৭ বছর বিএনপিকে ইফতার মাহফিল করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম। তার দাবি, ওবায়দুল কাদেরের নির্দেশে তার ভাই কাদের মির্জার সশস্ত্র বাহিনী এমনটা করেছেন। শুক্রবার সন্ধ্যার উপজেলার শান্তির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে এ দাবি করেন ফখরুল। তিনি বলেন, ‘গত ১৭ বছরে কোম্পানীগঞ্জে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেওয়া হয়নি। ওয়াজ মাহফিল করতে হলেও আওয়ামী লীগের নেতা ও পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে অনুমতি নিতে হতো। এক কথায় আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার আড়ালে দেশকে জিম্মি করে রেখেছিল।’ বিএনপির এ নেতা বলেন, ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশকে আর কখনও চাঁদাবাজ, দখলবাজ, বালু খেকো, মাটি খেকো, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না। যারা বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে পতিত আওয়ামী লীগের মত এসব অপকর্মে লিপ্ত হবে তাদের জায়গা দলে হবে না। ত্যাগী, মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের মূল্যয়ন করা হবে। কোনো ধরণের পদ বাণিজ্য ও পকেট কমিটি মানা হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব?