তারাগঞ্জে এক যুবকের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

তারাগঞ্জে এক যুবকের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ March, ২০২৫ | ১১:২০ 223 ভিউ
রংপুরের তারাগঞ্জে সাগর ইসলাম (২০) নামের এক যুবকের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার অভিযোগ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন ওই কিশোরীর বাবা-মা। ওই সময় কিশোরী বাড়িতে একা ছিল। এ সুযোগে সাগর ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এসে যুবককে আটক করে। খবর দেওয়া হলে সাগরকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগীর বাবা থানায় মামলা করে। সেই মামলায় সাগরকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত সাগরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’