চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি – বর্ণমালা টেলিভিশন

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ March, ২০২৫ | ১১:২৭ 223 ভিউ
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় উপজেলা বিএনপি। ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে এনায়েতকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। উপজেলা আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এনায়েতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত করা হলে অভিযোগ প্রমাণিত হয়। এর জেরে এনায়েতেকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। মো. রমিজ উদ্দিন হাওলাদারকে তাঁতেরকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদ দেওয়া হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল