গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল – বর্ণমালা টেলিভিশন

গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:১৮ 110 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ‘অবিলম্বে’ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে ইসরাইল। রোববার (৯ মার্চ) ইসরাইলি জ্বালানিমন্ত্রী এলি কোহেন এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে জেরুজালেম পোস্ট। এলি কোহেন বলেন, ‘সব জিম্মিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস আর না থাকে তা নিশ্চিত করতে আমরা সকল উপায় অবলম্বন করব। ’ এ ঘোষণার পরপরই কোহেন গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করেন। এর আগে গত শুক্রবার (৭ মার্চ) ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরাইল হামাসের ওপর ধাপে ধাপে চাপ সৃষ্টির পরিকল্পনা করছে। এটি গাজায় পণ্য সরবরাহের প্রবেশ বন্ধ করে শুরু হবে আর পরবর্তী ধাপে বিদ্যুৎ ও পানি বন্ধ করে দেওয়া হবে। এর আগে গত বছরের জুলাই মাসে ইসরাইল গাজার একটি পানিব্যবস্থাকে ইসরাইলি বৈদ্যুতিক গ্রিডের সঙ্গে সংযুক্ত করে গাজার বাসিন্দাদের জন্য মাঝারি থেকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রতিদিন ২০ হাজার লিটার পর্যন্ত পানি সরবরাহ করে করেছে। এই নীতি ইসরাইলের বিশ্বব্যাপী বৈধতা বজায় রাখার জন্য কাজ করেছে বলে জানিয়েছে একটি আইডিএফ সূত্র। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে একবারেই সব জিম্মিকে মুক্তি দেওয়ার হুমকি দিয়ে বলেন, এর প্রতিক্রিয়ায় ইসরাইল যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, আমেরিকা ‘সমর্থন করবে’। আর হামাস যদি তা মেনে নিতে অস্বীকৃতি জানায় তবে পুনরায় যুদ্ধ শুরুর বিষয়ে সতর্ক করেছেন ট্রাম্প ও তার মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল