অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ মার্চ, ২০২৫
১০:৩৫ পূর্বাহ্ণ
132 ভিউ

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:৩৫ 132 ভিউ
বন্যার আশঙ্কা তৈরি করে শনিবার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় আলফ্রেড। এতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে একটি যানবাহন দুর্ঘটনায় সেনাবাহিনীর ৩৬ জন সদস্য আহত হয়েছেন। এর তাণ্ডবে তিন লাখ ৩০ হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অতিক্রান্তীয় এই ঘূর্ণিঝড় এখন গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপে পরিণত হয়েছে। আলফ্রেডের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে গেছে, যা গাছপালা উপড়ে ফেলেছে, বিদ্যুতের লাইন ভেঙে ফেলেছে ও ভবন ক্ষতিগ্রস্ত করেছে। অস্ট্রেলিয়ার ল্যাব্রাডর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। সরকারি আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনো ভারি বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড ও উত্তর-পূর্ব নিউ সাউথ ওয়েলসের ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উপকূলের কিছু অংশে নদীতে পানির পরিমাণ বেড়ে গেছে। ইউটিলিটি কোম্পানিগুলো জানিয়েছে, দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে দুই লাখ ৯৫ হাজার ও নিউ সাউথ ওয়েলসের আরও ৪২ হাজার ৬০০ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কোম্পানিগুলো সতর্ক করে দিয়েছে, বন্যা বিদ্যুৎ লাইন মেরামতের কাজ ব্যাহত করতে পারে। বিদ্যুৎহীনতায় প্রায় সাত লাখ ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করে রাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি বলেন, কুইন্সল্যান্ডের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এটিই সবচেয়ে বড় বিদ্যুৎ বিভ্রাট। আবহাওয়া ব্যুরো এক সতর্ক বার্তায় বলেছে, সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টিপাত ও মরাত্মক ঝড়ো হাওয়ার ঝুঁকি রয়েছে। বিবৃতিতে আবহাওয়া ব্যুরো আরও জানিয়েছে, নদীগুলো ইতোমধ্যেই ভারি বৃষ্টিপাতের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ছোট থেকে বড় বন্যা প্রবাহিত হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ