পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত – বর্ণমালা টেলিভিশন

পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ | ৯:২৬ 116 ভিউ
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়ছেনে আরও ৩০ জন। মঙ্গলবার ইফতারের পরের সামরিক স্থাপনা এই এ হামলার ঘটনা ঘটে। দেশটির উত্তর-পশ্চিমের বান্নু শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয়। উদ্ধারকারীদের বরাতে ডনের খবরে ঘটনাস্থল থেকে ১১টি দেহ ও আহত ৩০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তথ্য দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুসহ তিন নারী থাকার তথ্য দিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পাকিস্তানের উত্তর-পশ্চিমের এই শহরের ওই সেনানিবাসের দেয়ালে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয় বলে পুলিশ কর্মকর্তারা জানান। নাম প্রকাশ করতে না চেয়ে একজন সেনা কর্মকর্তা বলেন, জঙ্গিরা দুটি বিস্ফোরক বোঝাই বাহন নিয়ে ওই স্থাপনার দেয়ালে হামলে পড়ে। তবে ওই আক্রমণ প্রতিহত করার দাবি করেন তিনি। বিস্ফোরণের পর গোলাগুলিতে ছয় জঙ্গি নিহত হয়। রয়টার্স লিখেছে, এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তের কাছের শহরগুলোতে পাকিস্তানের পুলিশ ও সামরিক স্থাপনায় পাকিস্তানি তালিবান (টিটিপি) নামের ইসলামি জঙ্গি গ্রুপের হামলা বেড়েছে। পাকিস্তানের স্বরাষ্টমন্ত্রী মহসিন নকভি এ ঘটনার নিহত সেনা সদস্যদের জন্য শোক প্রকাশ করে বলেছেন, হামলায় টিটিপির ছয় জঙ্গি নিহত হয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল