তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি জাপান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ মার্চ, ২০২৫
১০:২৩ পূর্বাহ্ণ
146 ভিউ

তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি জাপান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১০:২৩ 146 ভিউ
তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হয়েছে জাপান। বুধবার শুরু হওয়া এ দাবানল আরও ভয়াবহ হয়ে উঠছে। ছড়িয়ে পড়ছে দেশটির উত্তরাঞ্চলে। এখন পর্যন্ত এই দাবানলে একজন নিহত হয়েছেন এবং এক হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার এক প্রতিবেদনে জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এ তথ্য জানিয়েছে। অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বুধবার আগুন লাগার পর থেকে ইওয়াতে অঞ্চলের উত্তরাঞ্চলের ওফুনাতো বনে প্রায় এক হাজার ২০০ হেক্টর জমিজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আমরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকার আকার পরীক্ষা করছি। তবে হোক্কাইডোর কুশিরোতে ১৯৯২ সালের দাবানলের পর এটিই সবচেয়ে বড় দাবানল। সেই আগুনে ১ হাজার ৩০ হেক্টর জমি পুড়ে গেছে, যা পূর্ববর্তী রেকর্ড। সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে প্রায় ১ হাজার ৭০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর আকাশ থেকে তোলা এক ফুটেজে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে এবং পুরো পাহাড় ঢেকে গেছে। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ একজনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে। ওফুনাতো পৌরসভার তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত আশেপাশের ১ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। শনিবারও আরও দুটি স্থানে আগুন জ্বলছিল। একটি ইয়ামানাশিতে এবং অন্যটি ইওয়াতেতে। ২০২৩ সালে জাপানজুড়ে প্রায় ১ হাজার ৩০০টি দাবানলের ঘটনা ঘটেছিল। যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত হয়েছিল। সরকারি তথ্য অনুসারে, ১৯৭০-এর দশকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে দাবানলের সংখ্যা হ্রাস পেয়েছে। ওফুনাতোতে গত ফেব্রুয়ারি মাসে মাত্র ২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৬৭ সালের ফেব্রুয়ারিতে রেকর্ড সর্বনিম্ন ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের চেয়ে অনেক কম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন