জাল কাগজ তৈরি করে এক নারীর বিরুদ্ধে একটি ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫
১০:১৮ পূর্বাহ্ণ
160 ভিউ

জাল কাগজ তৈরি করে এক নারীর বিরুদ্ধে একটি ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১০:১৮ 160 ভিউ
রাজশাহীতে জাল কাগজ তৈরি করে এক নারীর বিরুদ্ধে একটি ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্যানভ্যালী লিমিটেড ডেভেলপার কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছে। শনিবার দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অভিযোগের ব্যাপারে কথা বলতে চাননি সিনথিয়া সিফাত অনি। সংবাদ সম্মেলনে স্যানভ্যালী লিমিটেড ডেভেলপার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ সনি লিখিত বক্তব্যে জানান, ২০১৪ সালে সিনথিয়া তার প্রতিষ্ঠানে যান এবং জানান যে, তার লন্ডন প্রবাসী দাদু ক্যাপ্টেন মাহমুদুল আমিন তাকে একটি ফ্ল্যাট উপহার দিতে চান। তিনি এ প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কিনবেন। পরে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি মাহমুদুল ও সিনথিয়া তাদের অফিসে যান এবং ক্রেতা হিসাবে অ্যাপার্টমেন্ট বুকিং ফরমে দুজনের নাম লেখেন। সেদিন মাহমুদুল ফ্ল্যাটের ৪৩ লাখ ৮০ হাজার টাকার মধ্যে পাঁচ লাখ টাকার একটি চেক দেন। পরে মাহমুদুল আমিন লন্ডন চলে যান এবং সিনথিয়ার ব্যাংক হিসাবে টাকা পাঠান। চেকের মাধ্যমে সিনথিয়া সেই টাকা দেন স্যানভ্যালী লিমিটেড ডেভেলপার কোম্পানিকে। এরই মধ্যে ভবনের নির্মাণকাজ শেষ হয়ে আসে। কিন্তু দুই ক্রেতা একসঙ্গে এসে ফ্ল্যাটের রেজিস্ট্রি বুঝে নেননি। লন্ডন থেকে মাহমুদুল ই-মেইলের মাধ্যমে ডেভেলপার প্রতিষ্ঠানটিকে জানান, ওই ফ্ল্যাট যেন সিনথিয়াকে রেজিস্ট্রি দেওয়া না হয়। তিনি তার সঙ্গে ফ্ল্যাট কিনবেন না। ফলে ডেভেলপার প্রতিষ্ঠানটি ফ্ল্যাট রেজিস্ট্রি দিতে পারেনি। কিন্তু সিনথিয়া বিভিন্ন মাধ্যমে চাপ দিয়ে ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করেন। আশ্রয় নেন জালিয়াতিরও। এ বিষয়ে বক্তব্য জানতে শনিবার দুপুরে সিনথিয়াকে ফোন করা হয়। প্রশ্ন শোনার পরে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। আমি এ ব্যাপারে কোনো কথা বলব না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?