প্রথম রোজার সেহরি ঠিক মতো খেতে পারেননি গাজাবাসী – বর্ণমালা টেলিভিশন

প্রথম রোজার সেহরি ঠিক মতো খেতে পারেননি গাজাবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:১৫ 126 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার শুরু হয় পবিত্র রমজান। এদিন রাতে প্রথম সেহরি খাওয়ার প্রস্তুতি নেন তারা। তবে ঠাণ্ডা আবহাওয়া ও বৃষ্টির কারণে ঠিকমতো সেহরি খেতে পারেননি গাজাবাসী। বার্তাসংস্থা আনাদোলো শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, রমজানের প্রথম রাতটি ছিল দুর্ভোগপূর্ণ। যখন সাধারণ মানুষ সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই বাগড়া দেয় বৃষ্টি। এতে তাদের অস্থায়ী তাঁবুতে পানি জমে যায়, ভিজে যায় ব্যক্তিগত জিনিসপত্র। বৃষ্টির পানি থেকে বাঁচতে তাঁবু থেকে বের হলেও, অন্য কোথাও আশ্রয় নেওয়ার মতো জায়গা ছিল না এসব মানুষের। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ছিল সীমাহীন। যারা বিধ্বস্ত বাড়িঘরে ফিরে গেছেন তারাও পড়েছেন দুর্ভোগে। ভাঙা দেয়াল ও ছাদের মধ্য দিয়ে বৃষ্টির পানি আসায় তাদের রাতটি বেশ খারাপ যায়। দখলদার ইসরাইলের সঙ্গে গত ১৯ জানুয়ারি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়। চুক্তি অনুযায়ী, গাজায় কয়েক হাজার অস্থায়ী বাড়ি প্রবেশের কথা ছিল। কিন্তু ইহুদিবাদী ইসরাইল এ কথা রাখেনি। ফলে সাধারণ মানুষকে এখনো অস্থায়ী তাঁবুতে থাকতে হচ্ছে। যেগুলো একটু বৃষ্টি এলেই তলিয়ে গিয়ে তৈরি করছে দুর্ভোগ। ওই যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ হয়। তবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এখনো কাটেনি। তা সত্ত্বেও নিজেদের যতটুকু সামর্থ আছে, সেটি দিয়েই পবিত্র এ মাসকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন তারা। কিন্তু বৃষ্টির কারণে এখন সমস্যায় পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। এছাড়া ইসরাইলের অবরোধের কারণে গাজাবাসী সব খাবারও ঠিকমতো পান না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা