ইউক্রেনে রাতারাতি ১৬৬ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৬ – বর্ণমালা টেলিভিশন

ইউক্রেনে রাতারাতি ১৬৬ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪০ 124 ভিউ
ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় গত রাতে ১৬৬টি ড্রোন হামলা করেছে রাশিয়া। এর মধ্যে ৯০টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি ইউক্রেনের। এতে ছয় বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে ১০ জন। খবর বিবিসির। এক টেলিগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছে কিয়েভ। দেশটির সামরিক সূত্র বলছে, চেরনিহিভ, সামি ও কিয়েভের বিভিন্ন স্থানে হামলা করেছে রাশিয়া। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দোনেৎস্কের অঞ্চল প্রধান জানিয়েছেন, সেখানকার পোকরভস্ক এলাকায় রুশ হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। ইউক্রেনের পুলিশ জানিয়ছে, গত ২৪ ঘণ্টায় দোনেৎস্ক অঞ্চলে হামলার ঘটনায় ৪২টি বসতবাড়ি ধ্বংস হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তবে এতে খোদ ইউক্রেনকেই যুক্ত করা হয়নি। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ছাড়া কোনো শান্তি আলোচনা বাস্তবায়ন হবে না। এদিকে ইউরোপিয় নেতারা জেলেনস্কির সঙ্গ দিচ্ছেন। তাদের দাবি, নিরাপত্তার গ্যারান্টি ছাড়া যুক্তরাষ্ট্রের এই শান্তি আলোচনা কোনো কাজেই আসবে না। তবে ট্রাম্পের সাফ কথা, ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপের, যুক্তরাষ্ট্রের না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা