পাকিস্তান ক্রিকেটে গেল গেল রব, বদলের সুর – বর্ণমালা টেলিভিশন

পাকিস্তান ক্রিকেটে গেল গেল রব, বদলের সুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:০৩ 172 ভিউ
সারা বছর বন্দনার পর কোনো সিরিজ হারলেই যেমন দেশের ক্রিকেট বিশেষজ্ঞরা ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে সচেতনতার কথা বলেন, পাকিস্তানেও এখন তেমনই সুর। কোনো ম্যাচ হারলে যেমন আমাদের এখানে ঘরোয়া ক্রিকেটের পিচ ভালো করার পরামর্শ আসতে থাকে, পাকিস্তানেও এখন সেই দাবি জোরালো। দল নির্বাচনের দুর্বলতা, কোচিং ম্যানেজমেন্টের দায়বদ্ধতার অভাব, রাজনৈতিক প্রভাবমুক্ত মেধাবী বোর্ড কর্তা; চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাক্কা খাওয়ার পর সব কিছুতে এমনই বদলের সুর চড়াও হচ্ছে পাকিস্তানে। স্বাগতিক হয়ে আসর থেকে ছিটকে যাওয়ার পর সংবাদ সংস্থা এএফপির কাছে এভাবেই হতাশা প্রকাশ করেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন, ‘আমরা পাকিস্তান দলের এসব ক্রিকেটারকে গত কয়েক বছর ধরে সমর্থন দিয়ে যাচ্ছি। কিন্তু তারা উন্নতির জন্য কিছুই শেখেনি। এই মুহূর্তে আমাদের বড় ধরনের ঝুঁকি দরকার। আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামোর উন্নতি দরকার। যাতে করে আমরা মানসম্পন্ন ক্রিকেটার পেতে পারি। এদের মতো সাধারণ কোনো ক্রিকেটার আর না আসে।’ তার মতো ক্ষুব্ধ সাবেক অধিনায়ক রশিদ লতিফও। তিনিও এই দলটি ভেঙেচুরে নতুন করে গড়ার পরামর্শ দিয়েছেন, ‘পাকিস্তান ক্রিকেটের এই হাল দেখে আমি ভীষণভাবে হতাশ। আমাদের ক্রিকেট প্রশাসনে পেশাদার ও মেধাবীদের আনতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে বোর্ডকে। বারবার নির্বাচক কমিটি বদলানো, অধিনায়ক বদলানোর মতো ক্ষতিকারক প্রভাব আমাদের ক্রিকেটে পড়েছে।’ শুধু সাবেক ক্রিকেটাররাই নন, সেখানকার সাধারণ ক্রিকেটপ্রেমীরাও মনে করছেন মৃতপ্রায় দলটিকে বাঁচাতে হলে পরিবর্তন আনতেই হবে, ‘২৯ বছর পর আমাদের দেশে আইসিসির ইভেন্ট হচ্ছে, আমরা তা নিয়ে ভীষণ উত্তেজিত ছিলাম। কিন্তু আমাদের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। একজন পাকিস্তানি সমর্থক হয়ে এটা আমার জন্য কষ্টদায়ক। এখন টুর্নামেন্টে অন্য কোনো দলের হারার জন্য আমাকে প্রার্থনা করতে হবে।’ রাওয়ালপিন্ডিতে সিরাজ নামে এক ওষুধ দোকানির আক্ষেপ। শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, পাকিস্তান দল ভারতে ওয়ানডে বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। একই ফলাফল এসেছিল গত টি২০ বিশ্বকাপেও। তাই এখন আর এই দলকে ডিফেন্ড করছেন না ওয়াসিম আকরাম, ‘আমাদের ঘরোয়া ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে। সেখানে ভালো মানের পিচ নির্মাণ করতে হবে। যাতে করে তারা আন্তর্জাতিক ক্রিকেটে এসে নিজেদের মানিয়ে নিতে পারে। একটা সময় আমাদের দেশের পেসারদের নিয়ে বিশ্বক্রিকেট প্রশংসা করত। এখন সেই মানের পেসার নেই আমাদের, কেন নেই– সেই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?