নিউজ ডেক্স
আরও খবর
চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত
মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি
বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা
ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো
নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?
ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা
পাকিস্তানে পোলিও টিকাদানকারীদের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা
পাকিস্তানে পোলিও টিকাদানকারীদের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় ঘটনাটি ঘটে। পৃথিবীর হাতেগোনা যে কয়েকটি দেশে এখনো পোলিওর প্রাদুর্ভাব উল্লেখযোগ্য তার মধ্যে পাকিস্তান অন্যতম। আফগানিস্তানও পোলিও-র প্রাদুর্ভাব বেশি। দুই দেশেই রোগটি মহামারি আকার ধারণ করে। কয়েক দশক ধরে এ দুই দেশে, বিশেষ করে পাকিস্তানে এলাকা ভাগ করে দলীয়ভাবে টিকাদান কর্মসূচি চলে। এসব দলগুলোকে পুলিশ নিরাপত্তা দেয়। জঙ্গিরা হরহামেশাই টিকা দানকারী দলগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। বাজাউর জেলার পুলিশ কর্মকর্তা নিয়াজ মুহাম্মদ জানিয়েছেন, টিকা প্রদানকারী দলটিকে একজন পুলিশ কর্মকর্তা নিরাপত্তা দিচ্ছিলেন। এ সময় দুজন মোটরসাইকেল আরোহী বাউজারের টিকা প্রদান কেন্দ্রে এসে গুলি চালায়। ওই পুলিশ কর্মকর্তার গায়ে গুলি লাগে ও তিনি ঘটনাস্থলেই নিহত হন। পোলিও দল অক্ষত রয়েছে। আফগানিস্তানের সঙ্গে বাজাউর জেলার সীমান্ত ৫২ কিলোমিটার। এলাকাটি বহুদিন আগে থেকেই জঙ্গিপ্রবণ। ফলে পোলিও টিকা কর্মসূচি শুরু করার আগে বাউজারে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়। ওয়াকাস রফিক নামে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হামলার পর ঘটনাস্থলসহ জেলার অন্যান্য এলাকায় অভিযান চালানো হচ্ছে। কারা এ হামলায় জড়িত, দ্রুত খোঁজা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।