নিউজ ডেক্স
আরও খবর
হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান
হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান
জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে?
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা
উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
দুবাইয়ে ব্লু ভিসা পেলেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান
দুবাই প্রবাসী বিশিষ্ট পরিবেশবিদ, পাখি পর্যবেক্ষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ, দুবাই জু'র সাবেক পরিচালক ড. রেজা খানকে আমিরাত সরকার দশ বছর মেয়াদি ব্লু ভিসায় সম্মানিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতে কিংবা আমিরাতের বাইরে যারা পরিবেশের সুরক্ষা ও স্থায়িত্বের জন্য অবদান রেখেছেন তাদের সম্মানজনক এ ভিসা দিচ্ছে আমিরাত সরকার। ড. রেজা এ ধরনের ভিসা গ্রহণকারীদের মধ্যে প্রথম। তিনি ২০১৭ সাল পর্যন্ত দুবাই জু'র পরিচালক ছিলেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আমিরাত ফেডারেল সরকারের ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্ট মন্ত্রণালয় এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এন্ড পোর্ট সিকিউরিটি (ICP) দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়।
ড. খান জু'র পরিচালক ছাড়াও দুবাই মিউনিসিপালিটির প্রিন্সিপাল ওয়াইল্ডলাইফ স্পেশালিস্ট ছিলেন।
তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে আমিরাতে বসবাস করছেন এবং পাখি, বন্যজীবন সংরক্ষণের সাথে সম্পৃক্ত থেকে সংযুক্ত আরব আমিরাতে পাখি এবং বন্যজীবন শনাক্তকরণ এবং সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ড. খান আমিরাতে বাংলাদেশি কমিউনিটিতেও একজন প্রিয়মুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।