নিউজ ডেক্স
আরও খবর
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স
বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: তিতুমীর
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল
উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা
ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা
পাকিস্তানে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ
অপেক্ষার পালা ধীরে ধীরে শেষ হচ্ছে। পবিত্র ও মহিমান্বিত মাস রমজান মাস চলে এসেছে খুব কাছে। দিনের হিসেবে ২০ দিনও বাকি নেই।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এরমধ্যে পবিত্র এ মাসের চাঁদ দেখার সম্ভাবনার তথ্য জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। তারা বলেছে, আগামী ১লা মার্চ পাকিস্তানের আকাশে রমজানের অর্ধচন্দ্র দেখতে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এটি সত্যি হলে ২রা মার্চ দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা প্রথম রোজা পালন করবেন।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলেছে, আগামী ২৮শে ফেব্রুয়ারি বিকাল ৫টা ৪৫ মিনিটে রমজানের চাঁদের জন্ম হবে। ফলে পরেরদিন ১লা মার্চ সন্ধ্যায় চাঁদটি খালি চোখে দেখার সম্ভাবনা বেড়ে গেছে।
ঐতিহ্য অনুযায়ী, পাকিস্তানের চাঁদ দেখা কমিটি, সেন্ট্রাল রুয়েত-ই-হিলাল শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধানে বৈঠকে বসে। ওই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে চাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে তারা।
এদিকে এ বছর ভৌগলিক অবস্থান ভেদে বিশ্বের মুসল্লিরা ১২ থেকে ১৭ ঘণ্টা রোজা রাখবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]