মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুক গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০৯ 154 ভিউ
মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৮ বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর জোহর বাহরু রাজ্যের ইমিগ্রেশন বিভাগ দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৮ জন বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করেছে। বুধবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে কাম্পুং মাজিদি এবং তামান আবাদের রাতের বাজার স্থানগুলো থেকে বিদেশি ভিক্ষুকের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার চারজন এবং বাংলাদেশ ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন। যাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে। মোহাম্মদ রুসদি বলেন, জনসাধারণের সহানুভূতি অর্জনের জন্য ভিক্ষুকরা তাদের শরীরের বিকৃতি প্রদর্শন করে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভিক্ষুকরা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করে। পরিচালক বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর অধীনে তদন্ত করে ব্যবস্থা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মোহাম্মদ রুসদি বলেন, মালয়েশিয়ায় আসা সব বিদেশি দর্শনার্থীকে অভিবাসন আইন ও বিধি মেনে চলার আহবান জানান এবং বিদেশিদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ জানাতে ইচ্ছুক জনসাধারণকে https://imi.spab.gov.my/ এর মাধ্যমে সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করতে ইমিগ্রেশন থেকে বলা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা