সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার – বর্ণমালা টেলিভিশন

সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৪ 155 ভিউ
গুঞ্জন ছিল কয়েকদিন ধরেই। বিপুল অঙ্কে দলবদল সেরে সৌদি লিগে এসেছিলেন নেইমার জুনিয়র। পিএসজি ছেড়ে বেছে নিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালকে। কিন্তু ইনজুরির কারণে সেই ক্লাবে খুব একটা মাঠে নামা হয়নি নেইমারের। চলতি মৌসুমেই দল ছাড়বেন এমন গুঞ্জন ছিল। বার্সেলোনাতেও ফিরতে চেয়েছিলেন। যদিও স্প্যানিশ ক্লাবটি আগ্রহী ছিল না নেইমারকে ফেরাতে। শেষ পর্যন্ত সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেলেন নেইমার। দলবদলের এই খবর নিশ্চিত করেছেন ফুটবলের বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার বিখ্যাত 'হিয়ার উই গো' দিয়ে বুঝিয়ে দিলেন নেইমারের প্রত্যাবর্তনের খবর। গতকাল সোমবারই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল এই দলবদলের বিস্তারিত। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আগেই জানিয়ে দেয়, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। ঘণ্টাখানেক পরেই সেই খবরের সত্যতা নিশ্চিত করে দেয় আল-হিলাল। আল হিলাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় ব্রাজিলিয়ান তারকার বিদায়ের খবর, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।’ ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে যোগ দিয়েছিলেন নেইমার। তবে সৌদি আরবে যাওয়ার পর একের পর এক ইনজুরি ও অন্যান্য জটিলতার মাঝ কেবল মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন নেইমার। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার পর সৌদি ফুটবলের সবচেয়ে বড় সংযোজন ছিলেন তিনিই। তবে নেইমারের কল্যাণে খুব একটা উপকৃত হওয়ার সুযোগ পায়নি সৌদি প্রো লিগ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার