আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের – বর্ণমালা টেলিভিশন

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৬ | ৪:৫৩ 0 ভিউ
২০২৭ সালের পুরুষ ওডিআই বিশ্বকাপ শুরু হতে ১৮ মাসেরও কম সময় বাকি থাকতে হুট করে টুর্নামেন্টের ফরম্যাটে পরিবর্তন আনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তীব্র সমালোচনা করেছে ক্রিকেট স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি)। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী একটি ‘সুপার সিরিজ’ ধাপ যুক্ত করা হয়েছে। যেখানে যোগ্যতা অর্জন প্রক্রিয়ার ১২, ১৩ ও ১৪ নম্বর স্থানে থাকা দলগুলো একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। সেখান থেকে মাত্র একটি দল দ্বিতীয় পর্বে উন্নীত হওয়ার সুযোগ পাবে, যেখানে ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হবে। আইসিসির এই সিদ্ধান্তের আগে কোনো আলোচনা না করায় হতাশা প্রকাশ করেছে সহযোগী এই দুই দেশের ক্রিকেট বোর্ড। এক যৌথ বিবৃতিতে তারা এই সিদ্ধান্তকে ‘নিরাশাজনক ও অশ্রদ্ধাজনক’ বলে অভিহিত করেছে। সোমবার প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এই পরিবর্তনগুলো সহযোগী সদস্য দেশগুলোর ক্রিকেটের জন্য এক বড় ধাক্কা এবং সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে যে অগ্রগতি হয়েছে, তা বিনষ্ট করার ঝুঁকি তৈরি করছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এমন এক সময়ে যখন ক্রিকেট তার পরিধি বাড়াতে, নতুন দর্শক আকর্ষণ করতে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে, ঠিক তখন উদীয়মান দেশগুলোর জন্য অর্থপূর্ণ সুযোগ কমিয়ে দেওয়া সম্পূর্ণ ভুল বার্তা দেয়।’ উল্লেখ্য, সহযোগী সদস্যরা হলো আইসিসির অন্তর্ভুক্ত এমন দেশ যারা পূর্ণ সদস্যের মর্যাদা পায়নি। এই মর্যাদা শুধু খেলাটির শীর্ষস্থানীয় দলগুলোর জন্যই সংরক্ষিত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?