স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ আগস্ট, ২০২৬
৫:১১ পূর্বাহ্ণ
28 ভিউ

স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬ | ৫:১১ 28 ভিউ
স্বামী তৌফীক নাওয়াজের জানাজা ও দাফনে অংশ নিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনি। স্বামীর মৃত্যুর পর ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। ২০শে আগস্ট, বৃহস্পতিবার বিকাল ৫টা ৫৮ মিনিটে প্যারোলের নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুন্সীগঞ্জ কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে কঠোর পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে দীপু মনিকে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়। সকাল ৯টার দিকে তিনি রাজধানীর কলাবাগানে তার বাসায় পৌঁছান। সেখানে স্বামীর মরদেহ দেখার পর গুলশানের আজাদ মসজিদে তৌফীক নাওয়াজের জানাজায় অংশ নেন দীপু মনি। বাদ জোহর জানাজা ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। দীপু মনির আইনজীবী ফয়সাল ইসলাম বলেন, স্বামীর মৃত্যুর পর চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে জেলা প্রশাসন ১২ ঘণ্টার জন্য প্যারোল মঞ্জুর করে। তিনি বলেন, দীপু মনির কারাবন্দির দুই বছর পূর্ণ হয়েছে। এ সময়ের মধ্যে তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং কারাগারের বাইরে স্বামীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। প্যারোলের পুরো সময় দীপু মনি পুলিশি পাহারায় ছিলেন বলে জানান তার আইনজীবী। তিনি বলেন, কারা আইন ও সংশ্লিষ্ট কারাবিধিতে দিনের বেলায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে এবং এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রয়েছে। দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে, যা আগে ইউনাইটেড হাসপাতাল নামে পরিচিত ছিল, মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। গত ২৭শে মে হুইলচেয়ারে করে স্বজনেরা তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করাতে। এর আগে তার অসুস্থতার কথা উল্লেখ করে তাদের মেয়ে তানি দীপাবলী নাওয়াজ দীপু মনিকে সাত দিনের প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন। তবে মুন্সীগঞ্জের জেলা প্রশাসন তখন ওই আবেদন অনুমোদন করেনি। দীপু মনি ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। হাইকোর্টে কয়েকটি মামলায় জামিন পেলেও আরও মামলায় নাম থাকায় তিনি মুক্তি পাননি বলে জানিয়েছেন তার আইনজীবী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন